ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

জয়পুরহাটে বিএসটিআইয়ের অভিজানে ১ কসমেটিকস দোকানকে জরিমানা


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ৭-৩-২০২৪ বিকাল ৬:২১

জয়পুরহাট সদর উপজেলায় বিএসটিআই নিষিদ্ধ স্কীন ক্রীম বিক্রয় বিতরণ করায় ১ কসমেটিকস দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)।

বিএসটিআই রাজশাহী অফিসের উপ-পরিচালক (সিএম) ও অফিস প্রধান সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞাপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

গণমাধ্যমে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জয়পুরহাট জেলা প্রশাসন ও বিএসটিআই রাজশাহী বিভাগীয় অফিসের যৌথ উদ্দ্যোগে বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট  সদরের পূর্ব বাজার এলাকায়  মেসার্স বিলাস বিপণী নামক কসমেটিকস এর দোকানে অভিযান পরিচালনা করা হয়। এসময় অভিযান পরিচালনাকালে বিএসটিআইয়ের নিষিদ্ধ ঘোষিত ব্রান্ডের (4 K plus, Pearl, Face Fresh) স্কীন ক্রীম  বিক্রয়- বিতরণ করার অপরাধে বিএসটিআই আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্টটি পরিচালনা করেন জয়পুরহাট জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল বাইন। এ সময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) মো. দেলোয়ার হোসেন।

বিএসটিআই বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) দেলোয়ার হোসেন জানান, জনস্বার্থে বিএসটিআই বিভাগীয় কার্যালয় থেকে প্রায় সব জেলায় অভিযান চলছে। অভিযান পরিচালনাকালে জয়পুরহাট সদরে একজন কসমেটিকস দোকানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয় । জনস্বার্থে এ রকম অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত