ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

ডামুড্যায় 'আমরা রমণী' এর নারী দিবস উদযাপন


শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা photo শফিকুল ইসলাম সোহেল, ডামুড্যা
প্রকাশিত: ৯-৩-২০২৪ দুপুর ৪:৪৩
আজ ৯ মার্চ শনিবার বেলা সাড়ে ১১টায় আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনের সহযোগিতায় শরীয়তপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব নাহিম রাজ্জাকের শরীয়তপুরের ডামুড্যা উপজেলার বাসভবনে 'আমরা রমণী' এর উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়।
 
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমরা রমণীর কার্যনিবার্হী কমিটির চেয়ারপার্সন মালিয়া হোসেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিবাড়ির কো-ফাউন্ডার কিশোয়ার জাবীন, ডামুড্যা ও গোসাইরহাট উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান, আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনের 'আমরা রমণী' প্রোগ্রামের প্রকল্প পরিচালক জনাব মামুন হোসেন, স্থানীয় সমন্বয়কারী তাহমিনা কাদের সুধা এবং এক্সটার্নাল অ্যাফায়েরস শাখার স্থানীয় সমন্বয়কারী জনাব ইয়ামিন কাদের নিলয়।
 
অনুষ্ঠানের শুরুতেই 'আমরা রমণী' এর কার্যনির্বাহী কমিটির চেয়ারপার্সন মালিয়া হোসেন তার শুভেচ্ছা বক্তব্য রাখেন। তিনি তার বক্তব্যে বলেন, "নিজেকে ভালোবাসতে পারার মতো স্বচ্ছতা আর নেই। এই যে নানান প্রতিবন্ধকতায় আমাদের আটকে পড়তে হয় রোজ, অদৃশ্য কিছু হাত পিছু টেনে ধরে। তবুও আমাদের অর্জনগুলো লোকের চোখে পড়ে এর কারণ নিজেকে ভালোবাসা ছাড়া আর কী? সবার আগে, সবকিছুর আগে আমাদের নিজেদেরকে ভালোবাসতে হবে।"
 
তিনি আরও বলেন, "আমাদের কোন নারী আর না আসুক অসহায় কোনো চরিত্র হয়ে বইয়ের পাতায়। তারা আসুক সেলাই মেশিনের অংশগ্রহণকারী বা প্রশিক্ষক হয়ে, তারা আসুক একটি পরিবারের একমাত্র আয়ের উৎস হয়ে। তারা আসুক কোনো অ্যাওয়ার্ড ফাংশনের শ্রেষ্ঠ উদ্যোক্তা হয়ে। তারা পরিচিত হোক মানুষ নামে।"
 
চেয়ারপার্সনের শুভেচ্ছা বক্তব্যের পর শান্তিবাড়ির কো-ফাউন্ডার কিশোয়ার জাবীন এবং ডামুড্যা ও গোসাইরহাট উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান নারী দিবসকে কেন্দ্র করে নিজেদের বক্তব্য রাখেন।
 
বক্তব্য পর্বের পর 'Door to Door Mobile Entrepreneurs' প্রকল্পের কর্মীদের মধ্যে বিক্রয় প্রণোদনা এবং 'সুতোর খেলা' প্রকল্পের আওতাধীন সেলাই মেশিন প্রশিক্ষণের চতুর্থ ব্যাচের অংশগ্রহণকারীদের মধ্যে প্রশিক্ষণ সনদ প্রদানের পর উপস্থিত সবাইকে নিয়ে কেক কেটে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়।
 
উল্লেখ্য, ‘আমরা রমণী’ আব্দুর রাজ্জাক ফাউন্ডেশনের এমন একটি অঙ্গসংগঠন যার লক্ষ্য নারীদের অনুপ্রাণিত করা, সংগঠিত করা এবং ক্ষমতায়ন করা। ইতিমধ্যে 'আমরা রমণী' দুইটি প্রকল্প নিয়ে কাজ করছে। একটি হলো 'Door to Door Mobile Entrepreneurs' এবং অন্যটি হলো 'সুতোর খেলা' (সেলাই মেশিন প্রশিক্ষণ ও ব্লক-বাটিক প্রশিক্ষণ)।

এমএসএম / এমএসএম

পানছড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সমন্বয়ে সাংগঠনিক সভা

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমান'র মৃত্যু: সর্বস্তরে শোক ও শ্রদ্ধা"

নেত্রকোণার পূর্বধলায় বাসে তল্লাশি,৪০ বোতল ফেনসিডিলসহ যুবক আটক

রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ায় বিলাইছড়ি উপজেলা ফুটবল দলকে সেনা জোনের সংবর্ধনা ও অর্থ প্রদান

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ‎কুমিল্লা মহানগরী জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

কুমিল্লা সীমান্তে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ

বালাগঞ্জে ব্রীজ নির্মাণে মুখোমুখি গ্রামবাসী

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার