ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বাঙালির শৃঙ্খল মুক্তির পথ দেখিয়েছে এমপি সোহাগ


মাসুদ মীর, শরণখোলা photo মাসুদ মীর, শরণখোলা
প্রকাশিত: ৯-৩-২০২৪ দুপুর ৪:৫১
বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগ বলেন, ৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ভাষনের মধ্যদিয়েই স্বাধীনতার ঘোষনা হয়েছে। দেশের কৃষ, শ্রমিক, ছাত্র-শিক্ষক, জনতা জাতির পিতার সেই ভাষনে অনুপ্রাণিত হয়ে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়ে। ৩০ লাখ শহীদ এবং দুই লাখ মা-বোনের সভ্রমের ফসল হচ্ছে আজকের স্বাধীন বাংলাদেশ।
কিন্তু ৭৫ এর ১৫ আগস্টের পর স্বাধীনতা বিরোধী ও স্বৈরশাসকরা দেশ পরিচালনা করার কারণে স্বাধীনতার ঘোষনা নিয়ে তারা নানাভাবে বিতর্ক সৃষ্টি করেছে। শুক্রবার (৮ মার্চ) বিকিলে বাগেরহাটের শরণখোলায় ঐতিহাসিক ৭ই মার্চ উদ্যাপন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় সংসদ সদস্য বদিউজ্জামান সোহাগ এ কথ বলেন।
সংসদ সদস্য এইচ এম বদিউজ্জামান সোহাগ আরো বলেন, জাতির পিতা সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন। কিন্তু ঘাতকরা তার সেই স্বপ্ন বাস্তবায়ন করতে দেয়নি। তার আগেই ঘাতকরা জাতির পিতাকে সপরিবারে নির্মমভাবে হত্যা করে। তবে, জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিতার সেই স্বপ্ন বাস্তবায়ন করছেন।
শেখ হাসিনার নেতৃত্বে পৃথিবীর বুকে বাংলাদেশ আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। শরণখোলা উপজেলা সদরের রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুল চত্বরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজমল হোসেন মুক্তার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত, ভাইস চেয়ারম্যান হাছানুজ্জামান পারভেজ, বীর মুক্তিযোদ্ধা আবু জাফর জব্বার, খোন্তাকাটা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাকির হোসেন খান মহিউদ্দিন, রায়েন্দা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জালাল আহমেদ রুমি, সাউথখালী ইউপির চেয়ারম্যান ইমরান হোসেন রাজিব, যুবলীগনেতা হাসানুজ্জামান জমাদ্দার, বাদশা আলমগীর আলম, হুমায়ুন করিম সুমন প্রমূখ।

এমএসএম / এমএসএম

সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস

উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩

অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‌্যালি ও মহড়া

ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু

উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন

সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন

হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত

সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের

রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত