ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ঘোড়াঘাটে পুলিশের অভিনব কায়দায় মাদক ব্যবসায়ী গ্রেফতার


মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট photo মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট
প্রকাশিত: ৯-৩-২০২৪ বিকাল ৫:৫

 মাদক কারবারিকে ধরতে ছদ্মবেশ ধারণ ১ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ পৃথক পৃথক স্থান থেকে দুইজন গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করে ঘোড়াঘাট থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন,উপজেলার বিশ্বনাথপুর মাস্টার পাড়ার মোখলেছার রহমান (৫০), কশিগাড়ি গ্রামের রাকিবুল হাসান রুবেল(৩০)।শুক্রবার রাত ৮ টার দিকে বিশ্বনাথপুর মাস্টার পাড়া গ্রামে মোখলেছার রহমানের বসতবাড়িতে গাঁজা কেনা-বেচা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান পরিচালনা করে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। 

উদ্ধারকৃত গাঁজার বিষয়ে জানতে চাইলে মোখলেছার রহমান জানায় কশিগাড়ি  এলাকার রাকিবুল হাসান রুবেল এর কাছে থেকে কিনেছেন এবং তিনি পাইকারি দরে গাঁজা বিক্রয় করে থাকেন। 

এই তথ্যের ভিত্তিতে পরনে লুঙ্গি আর মাথায় গামছা পড়ে গাঁজা পাইকারি ক্রয়ের জন্য ছদ্মবেশ ধারণ করে কশিগাড়ি এলাকায় পাকা রাস্তার উপরে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় প্লাস্টিকের ব্যাগের ভিতরে ১ কেজি গাঁজা সহ রুবেলকে গ্রেফতার করা হয়। 

ঘোড়াঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, গোপন সংবাদের ভিত্তি আমরা গাঁজা সহ ২ জনকে গ্রেফতার করেছি এবং মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় ও নিজ হেফাজতে রাখার অপরাধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনি মামলা রুজু হয়েছে। শনিবার সকালে তাদেরকে বিজ্ঞ আদালতে পাঠানো হবে।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার