বিএনপি আবারও নতুন ষড়যন্ত্রে মেতেছে: পরিকল্পনা প্রতিমন্ত্রী
বিএনপি আবারও নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছে। দেশে বিদেশে বিএনপি তাদের ষড়যন্ত্রের জাল বিছিয়ে রেখেছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী শহীদুজ্জামান সরকার ।
শনিবার (৯ মার্চ) দুপুরে নওগাঁর পত্নীতলা উপজেলা আওয়ামীলীগের আয়োজনে নজিপুর পাবলিক মাঠে এক গনসংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, সরকারের নানা উন্নয়নমূখী পরিকল্পনায় সাধারণ জনগণ বিভিন্ন সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছে। তাই সর্বস্তরের জনগণকে এর সুবিধাভোগে বহুমুখী পরিকল্পনা গ্রহণের প্রস্তুতি চলছে।
তিনি আরো বলেন, জনগনই রাজনীতির মাঠে নেতাদের মুল শিক্ষক। রাজনীতিতে শিখবার কোন শেষ নাই। সেই পরীক্ষায় উর্ত্তীণ হয়ে সরকারের মন্ত্রীপরিষদে যায়গা পেয়ে সরকার প্রধান ও জনগনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক চৌধুরীর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল গাফফার, পৌর আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম বেন্টু, সাধারণ সম্পাদক মিল্টন উদ্দিন, পৌর মেয়র রেজাউল কবির চৌধুরী সহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি