ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ঘোড়াঘাটে রেনেসাঁ হেলথ্ কেয়ারের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত


মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট photo মাহফুজুর রহমান সরকার, ঘোড়াঘাট
প্রকাশিত: ৯-৩-২০২৪ বিকাল ৫:৪৯
দিনাজপুরের ঘোড়াঘাটে "ডক্টর সার্ভিস ইন রংপুর সংগঠন" রেনেসাঁ হেলথ্ কেয়ারের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
 
শনিবার (৯ মার্চ) সকাল থেকে বিকেল পর্যন্ত ঐতিহ্যবাহী এলাকা বারপাইকেরগড় দরগা বাজার কমিটির আয়োজনে স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা "পল্লী বিকাশ সহায়ক সংস্থা " এর কার্যালয়ে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে হেলথ সিটি স্পেশালাইজড হাসপাতাল, রংপুর এর মেডিকেল অফিসার- ফিজিক্যাল মেডিসিন (অর্থো) ও বাথ-ব্যথা বিশেষজ্ঞ ডা. আব্দুল্লাহ আল হাসান এর নেতৃত্বে একটি মেডিকেল টিম দিন ব্যাপী রক্তের গ্রুপ নির্ণয়, রক্তচাপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা সহ বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান করেন।
 
এ সময় উপস্থিত ছিলেন, নবাবগঞ্জের ভাদুরিয়া বাজারে অবস্থিত রেনেসাঁ হেলথ কেয়ার এন্ড ডিজিটাল ল্যাবের পরিচালক বায়েজিদ আহম্মেদ কাবা, পল্লী বিকাশ সহায়ক সংঘের নির্বাহী পরিচালক মোহাম্মদ সুলতান কবির, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট দিনাজপুর জেলা শাখার সভাপতি সানোয়ার হোসেন সানু, বারপাইকেরগড় মাজার কমিটির সভাপতি আবুল কালাম, সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ, শেখালীপাড়া জোনাকি কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের সভাপতি রেজাউল করিম প্রমুখ।

এমএসএম / এমএসএম

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার