ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

শেখ হাসিনার নেতৃত্বে সকলকে নিয়ে উপকূলের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছিঃ এমপি রশীদুজ্জামান


সম্রাট, কয়রা photo সম্রাট, কয়রা
প্রকাশিত: ৯-৩-২০২৪ বিকাল ৬:৮

খুলনা-৬ (কয়রা-পাইকগাছা)  আসনের সংসদ সদস্য মো. রশীদুজ্জামান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টি সম্পন্ন নেতৃত্বে দেশের উন্নয়নের পালে হাওয়া লেগেছে। দেশ ডিজিটাল বাস্তবায়ন হয়ে আজ বঙ্গবন্ধুর সুখী-সমৃদ্ধ স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার চূড়ান্ত স্মার্ট বাংলাদেশর দ্বারপ্রান্তে পৌঁছেছে। শেখ হাসিনার নেতৃত্বে  উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে অবহেলিত কয়রার  উপকূলের মানুষের ভাগ্যের উন্নয়নে এ অঞ্চলকে একটি আধুনিক এলাকায় রূপ দেওয়ার লক্ষ্যে সকলকে নিয়ে কাজ করছি । আমরা যাঁরা তাঁর অনুগত হয়ে কাজ করছি, সবাই আরও কাজ করতে চাই। তাই উন্নয়নের স্বার্থে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আওয়ামী লীগ সরকারের  প্রতি সমর্থন অব্যাহত রাখতে হবে।

৯ মার্চ  দুপুরে কয়রা উপজেলা পরিষদের হল রুমে কয়রা উপজেলা প্রশাসন আয়োজিত কয়রা পাইকগাছা কৃতি সন্তান ( যারা বাংলাদেশের বিভিন্ন মন্ত্রাণলয়ে  উচ্চ পদস্থ কর্মকর্তা)  তাদের নিয়ে উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায়  প্রধান অতিথির বক্তব্যে এমপি  এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমি কয়রা পাইকগাছার সকল কৃতি সন্তান যারা  বাংলাদেশ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত আছেন আমি তাদের সাথে যোগাযোগ করেছি অবহেলিত কয়রা পাইকগাছার উন্নয়নে  মাতৃভূমি রক্ষায় সকলে  এযোগে কাজ করার  আগ্রহ প্রকাশ করেছন সবাই খুবই আন্তরিক  এ ব্যাপারে। 

মতবিনিময় সভায় কয়রা উপজেলার  বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনাসহ উপজেলাকে কি ভাবে আগামীতে সকলে সম্মিলিত ভাবে  উন্নয়নে এগিয়ে নেয়া যায় এ বিষয়ে মতামত গ্রহণ করা হয়। এ সময় উপজেলার উন্নয়নে বেশ কিছু সুপারিশ উঠে আসে। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত)  বি এম তারিক উজ জামান এর সভাপতিত্বে কয়রা উন্নয়ন ও  সম্ভাবনা নিয়ে বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন  বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব আলম মোস্তফা, বাণিজ্য ও জ্বালানি মন্ত্রণায়ের উপ সচিব আশরাফ হোসেন, দুর্নীতি দমন কমিশনের পরিচালক শাহীনুজ্জামান, কৃষি  মন্ত্রণালয়ের বিএডিসি প্রধান (মনিটরিং) আঃ সাত্তার গাজি, উপজেলা চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম, পাইকগাছার নির্বাহী অফিসার আলামিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জি এম মোহসিন রেজা, সাধারণ সম্পাদক নীশিত রঞ্জন মিস্ত্রী, অফিসার ইনচার্জ মিজানুর রহমান, ভাইস চেয়ারম্যান এ্যাড. কমলেশ কুমার সানা, মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আলম, জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহ  আল মামুন লাভলুসহ উপজেলার বিভিন্ন দপ্তবের প্রধানগণ, ৭ ইউনিয়নের  চেয়ারম্যানগণ , বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক,নাগরিক নেতা  রাজনৈতিক ও সুশীল সমাজের লোকজন বক্তব্য রাখেন । এ সময় সকলে কয়রা নানা সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে  এ অঞ্চলকে একটি বাসযোগ্য  আধুনিক এলাকায় রূপ দেয়ার লক্ষ্যে দলমত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই  এক হয়ে কাজ করার অঙ্গীকার করেন। 

 

এমএসএম / এমএসএম

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন