জয়পুরহাটে চাঁন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবনের শুভ উদ্বোধন
জয়পুরহাট সদর উপজেলার জামালপুর ইউনিয়নের চাঁন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নব নির্মিত ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে চাঁন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নব নির্মিত ভবনের শুভ উদ্বোধন করেন জয়পুরহাট ১ আসনের সংসদ সদস্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এ্যাড. সামছুল আলম দুদু।
সদর উপজেলা শিক্ষা অফিসার তারিক হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন জামালপুর ইউপি চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাসানুজ্জামান মিঠু, এলজিইডি সদর উপজেলা প্রকৌশলী সামিন শারার ফুয়াদ, উপ সহকারী প্রকৌশলী দৌলতুজ্জামান কাফি, ইউপি সদস্য আব্দুল বারিক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাছিমা আক্তার প্রমুখ।
চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় ও সদর উপজেলা এলজিইডির বাস্তবায়নে ৯১ লক্ষ ২৮ হাজার ৩৮১টাকা ব্যয়ে এই নির্মাণ কাজ শেষ হয়।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ