হাটহাজারীতে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত
চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় ‘দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো’ এই প্রতিপাদ্য নিয়ে রোববার জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।
হাটহাজারী উপজেলা প্রশাসন (দুর্যোগ ব্যবস্থাপনা ইউনিট) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহযোগিতায় র্যালি, আলোচনা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ভূমিকম্প ও ফায়ার ড্রিলের আয়োজন করে।
উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান।এ সময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল আলম বাসেক, কৃষি কর্মকর্তা আল মামুন সিকদার, হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নান, প্রকৌশলী জয়শ্রী দে, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মেহরুন নেছা,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মো: মোর্শেদ প্রমুখ।
অনুষ্ঠান শেষে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এমএসএম / এমএসএম
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস