ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

পানের বরজ পুড়ে ভস্মীভূত; কৃষকদের ৭৫লক্ষ টাকার ক্ষতি


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ১০-৩-২০২৪ দুপুর ২:৫৭

যশোরের অভয়নগরে পাঁচ বিঘা জমির পান বরজ পুড়ে ভস্মীভূত হয়েছে।উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের বিভাগ্দী গ্রামে এ ঘটনাটি ঘটে। ক্ষতিগ্রস্ত পান চাষিদের দাবী রাস্তা থেকে একটু ভিতরে পান বরজের পান ও লতা এবং চালার ছাউনি পুড়ে প্রায় ৭৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
জানা যায়, বিভাগ্দী গ্রামের মৃত ইয়াসিন মৃধার ছেলে নজরুল ইসলাম ও মৃত ফজলুল হক মৃধার ছেলে খোকন নামের চাচা ভাতিজা ৯ বছর মেয়াদে মৃত কালু শেখের ছেলে আবুল হোসেন ১ বিঘা, মৃত কওসার শেখের ছেলে ইমামুল শেখ ১২ কাঠা, সিরাজ দেওয়ানের ছেলে সরোয়ার দেওয়ান  ১.৫ বিঘা এবং মৃত পরিমল বর্মনের ছেলে প্রদীপ বর্মন সহ ৪ জন প্রায় ৫ বিঘা জমি পান বরজ করতে লীজ নেয়। আবুল শেখের ২০ লাখ, ইমামুলের ১০ লাখ ও সিরাজের ৩০ লাখ এবং প্রদীপের ১৫ লাখসহ প্রায় ৭৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত পান চাষিরা বলেন, আজ আমরা নিঃস্ব হয়ে গেলাম। লীজের মেয়াদ মাত্র দুই তিন বছর হয়েছে।  এর মধ্যে খোকন মৃধা তার জমির অংশ নওয়াপাড়া জয়েন্ট ট্রেডিং এর কাছে দালাল হাপিজ ও আরিফের মাধ্যমে বিক্রি করে দেয়। জমি ছেড়ে না দিলে ভেঙে গুড়িয়ে মাটি বালু তুলার হুমকি দেয় তারা। ক্ষতিপূরণ দিবে কিনা তাও বলেনি। এমতবস্থায় জয়েন্ট ট্রেডিংএর কর্মকর্তাদের ইশারায় বিক্রেতা খোকন ও দালাল আরিফ ও হাফিজ এমন ঘটনা ঘটাতে পারে। এই জমির পাশেই তারা ভেকু দিয়ে ক্রয়কৃত অন্য জমিতে বালু তোলার কাজ করছে।
বাঘুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান শেখ তৈয়েবুর রহমান বলেন, অবশ্যই পরিকল্পিতভাবে পান বরজে আগুন লাগানো হয়েছে। ক্ষ্যতিগ্রস্থ কৃষকদের ক্ষতিপুরন দাবি করি। জমি যৌথ মালিকানায় ও লীজ দেয়া থাকায় জমি বিক্রেতা জমির দখল বুঝে দিতে না পারায় যোগসাজশে এমন ঘটনা ঘটাতে পারে বলে মনে হয়। ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ বুঝে না দেওয়া পর্যন্ত এখানে সকল কার্যক্রম বন্ধ থাকবে বলে স্থানীয় জনগণ হুঁশিয়ারি করেন।

এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আকিকুল ইসলাম জানান, বিষয়টি শোনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পান চাষিদের কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান