ঢাকা সোমবার, ৬ জুলাই, ২০২৬

অভয়নগরে জাতীয় দুর্যোগ প্রস্তুুতি দিবস উদযাপিত


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ১০-৩-২০২৪ দুপুর ৩:১৮

‘দুর্যোগ প্রস্তুুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো’ এই শ্লোগানে যশোরের অভয়নগরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপিত হয়েছে। দিবস উপলক্ষে রবিবার সকালে উপজলা পরিষদ চত্বরে র‌্যালি, আলাচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু, ডা.মিনারা পারভীন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা এসএম হাবিবুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা আনজু মনোয়ারা, নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আলাউদ্দিন মনির, সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও এলাকাবাসী। অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহমান। 
র‌্যালি ও আলাচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বর প্রশাসনিক ভবনের সামনে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের সদস্যদের অংশগ্রহণ অগ্নিনির্বাপণ করণীয় শীর্ষক সচেতনাতামূলক মহড়া অনুষ্ঠিত হয়। 
পরে নওয়াপাড়া বাজার মুদি, স্টেশনারী, হোটেল, বেকারীসহ বিভিন্ন প্রতিষ্ঠানে গ্যাস সিলিন্ডার বিক্রি ও ব্যবহার সম্পর্কে উপজেলা প্রশাসন, অভয়রগর থানা পুলিশ ও নওয়াপাড়া ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সচেতনতা মূলক অভিযান চালানো হয়। প্রায় ৩ ঘন্টাব্যাপী অভিযানে অর্ধশত প্রতিষ্ঠানের মালিক ও কর্মচারীদের সচেতন করা হয়। এবং দ্রুত সময়ের মধ্যে কার্যকরী ব্যবস্থা গ্রহন করা না হলে ওইসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তাদের হুঁশিয়ারি প্রদান করা হয়।

এমএসএম / এমএসএম

শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত বাধা নেই: রুমিন ফারহানা

আদমদীঘিতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

ব্রাশফায়ারে ৩ জেএসএস সদস্যকে হত্যা

কম দিছো ক্যা আবার,আর এক হাজার দিলেইতো হয়

ধামরাইয়ে পল্লী উন্নয়ন দিবস উদযাপন, ঋণ ও গাছের চারা বিতরণ

মাদারীপুরে জজ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দম্পতির বাড়িতে দুর্ধর্ষ চুরি ও লুট

মহাদেবপুরে অধ্যক্ষ আরিফ এখন ‘সবুজের ফেরিওয়ালা’

ভোলায় এতিমখানার বরাদ্দের টাকা উত্তোলনের সময় উচ্চমান সহকারী সুমন কে দিতে হয় চাহিদামত ঘুষ

পটুয়াখালীতে সাংবাদিক জাকির মাহমুদ সেলিমের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বারহাট্টায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত

কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

চট্টগ্রামে পাহাড়ধসের শঙ্কা, ঝুঁকিপূর্ণ এলাকায় প্রশাসনের মাইকিং

রাজারহাটে চিপস এর প্রলোভন দেখিয়ে মন্দিরের সভাপতি কর্তৃক ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ