বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় আহত -৪
চট্টগ্রামের বাঁশখালীতে সড়ক দুর্ঘটনায় একটি মোটরসাইকেলে থাকা ৪ জন আরোহী আহত হয়েছে। ১০ মার্চ (রবিবার) সকালে উপজেলার গুনাগরীস্থ রাজার পাড়া রাস্তার মাথা এলাকার ডলমপীর মাদ্রাসার সামনে প্রধান সড়কের উপর এই ঘটনা ঘটেছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সড়কে দাঁড়ানোবস্থায় থাকা একটি কভার ভ্যানে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা দেয়াতে এই দূর্ঘটনা ঘটে। আহতদের ৪ জনই ওই মোটরসাইকেল আরোহী।আহতদের মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেলেও ততক্ষণাৎ অপর দুইজনের পরিচয় পাওয়া যায়নি। ঘটনার পর আহতদের উদ্ধার করে গুনাগরীস্থ আয়েশা ছিদ্দিকা হাসপাতাল এণ্ড ডায়াগনস্টিক নামে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে ৩ জনের অবস্থা গুরুতর হওয়াতে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত চমেক হাসপাতালে প্রেরণ করেছে হাসপাতাল কতৃপক্ষ।
মোটরসাইকেল আরোহীরা হলেন, কক্সবাজার জেলার মহেশখালী কালামারছাড়া ইউপির ১ নং ওয়ার্ডের উত্তর নলবিলা গ্রামের নুর আহমেদের বাড়ীর বশির আহমেদ এর ছেলে মোঃ রিফাত (২৫), একই এলাকার মোঃ কালুর ছেলে মোঃ অভি (১৮)। অপর দুইজনের পরিচয় পাওয়া যায়নি।
এবিষয়ে রামদাস মুন্সি হাট পুলিশ তদন্ত কেন্দ্রে দায়িত্বরত পুলিশ এস আই নুরুল হক জানান, ৪ জন লোক আরোহীবস্থ একটি মোটরসাইকেল দ্রুত গতীতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে দাঁড়িয়ে থাকা একটি কভার ভ্যানের পেছনে সজোরে ধাক্কা খায়, এতে ৪ জন লোক আহত হয়েছে, তাদের দুই জনের পরিচয় পাওয়া গেলেও অপর দুইজনের পরিচয় ততক্ষণাৎ পাওয়া যায়নি। তবে তারা জনই একই এলাকার লোক হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তিন জনের অবস্থা গুরুতর হওয়াতে হাসপাতাল কতৃপক্ষ প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত চমেক হাসপাতালে প্রেরণ করেছে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি