ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

পত্নীতলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত


পত্নীতলা সংবাদদাতা photo পত্নীতলা সংবাদদাতা
প্রকাশিত: ১০-৩-২০২৪ বিকাল ৫:১৮

সারা দেশের ন্যায় নওগাঁর পত্নীতলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। নানা কর্মসূচীর মধ্যে দিয়ে দুর্যোগ চলাকালীন পুর্বাবাস ছাড়া প্রাথমিক করনীয় হিসেবে ভূমিকম্প, অগ্নি নির্বাপন সহ দুর্যোগের মোকাবেলায় উপজেলা চত্বর মাঠে জনসম্মূখে মহড়া প্রদর্শন করেন উপজেলা ফায়ার ডিফেন্সের কর্মকর্তা ও কর্মচারীরা।

“ দুর্যোগ প্রস্তুতিতে লড়বো স্মার্ট সোনার বাংলা গড়বো ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার (১০ মার্চ) সকালে উপজেলা চত্বর হতে র‍্যালি বের হয়ে উপজেলা পরিষদ হলরুমে এসে শেষ হয়। বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষার্থীদের নিয়ে উপজেলা মাঠে ঘন্টাব্যাপী বিভিন্ন বিষয় ভিক্তি জনসম্মুখে মহড়া অনুষ্ঠিত হয়। 

মহড়া শেষে প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদে অডিটরিয়াম হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শোয়াইব খানের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা টুকটুক তালুকদার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফফার। 

এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাত, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন কর্মকর্তা মো: রায়হানুল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা সন্তজ কুমার মন্ডল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ.টি.এম জিল্লুর রহমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলাম সহ সরকারী বেসরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির