ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

চৌদ্দগ্রামে এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ও সমাধান মোবাইলে সংরক্ষণের অভিযোগে স্কুল পিয়নসহ আটক ২


মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম photo মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম
প্রকাশিত: ১০-৩-২০২৪ বিকাল ৫:২৬

কুমিল্লার চৌদ্দগ্রামে এসএসসি পরীক্ষা-২০২৪ এর প্রশ্নপত্র ও এর সমাধান মোবাইল ফোনে সংরক্ষণের অভিযোগে শহীদুল্লাহ নামে এক স্কুল পিয়ন ও আমিনুল ইসলাম নামে পল্লী বিদ্যুতের এক সিকিউরিটি গার্ডকে আটক করে পুলিশে সোর্পদ করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার (১০ মার্চ) সকালে উপজেলার উজিরপুর ইউনিয়নের মিয়াবাজার লতিফুন্নেছা উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষা কেন্দ্রে। তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেপি দেওয়ান।

তিনি আরও জানান, রোববার সকাল ১০.১০ মিনিটের সময় উপজেলার মিয়াবাজার লতিফুন্নেছা উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে যান। এ সময় আজকের পরীক্ষার প্রশ্নপত্র ও প্রশ্নের সমাধান ওই স্কুলের পিয়ন শহিদুল্লাহর সাথে থাকা মোবাইল ফোনে পাওয়া যায়। সে তার মোবাইলে সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপ ব্যবহার করে একই এলাকার পল্লী বিদ্যুতের সিকিউরিটি গার্ড আমিনুল ইসলামের কাছে প্রেরণ করে। পরে আমিনুল ইসলামকে ডেকে এনে জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা ও প্রমাণ পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে দুইজনকেই আটক করা হয়। আটককৃত দুইজনকে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ত্রিনাথ সাহা বলেন, ‘প্রশ্নপত্র ও উত্তরপত্র ফাঁসের সাথে জড়িত থাকার অভিযোগে রোববার সকালে এক স্কুল পিয়ন সহ দুইজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জেপি দেওয়ান। এ ঘটনায় থানায় পাবলিক পরীক্ষা আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে। পরে রোববার দুপুরে আদালতের মাধ্যমে আটককৃতদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।’

এমএসএম / এমএসএম

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত