ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

ঈশ্বরগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত


ঈশ্বরগঞ্জ প্রতিনিধি photo ঈশ্বরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১০-৩-২০২৪ বিকাল ৫:২৯

‘দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ব্যবস্থাপনায় দিবসটি পালন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার সকাল ১০টায় একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম প্রিন্সের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য মাহমুদ হাসান সুমন এমপি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিকুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম ফরিদ উল্লাহ ফরিদ, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা হাসান পলি, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সানোয়ার রাসেল, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেলোয়ার হোসেন, সাংবাদিক আবুল কালাম আজাদ, মগটুলা ইউপি চেয়ারম্যান শিহাব উদ্দিন আকন্দ প্রমুখ।
এসময় অন্যানের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন, সদস্য আবুল মনসুর, উপজেলা প্রকৌশলী তৌহিদ আহমেদ সজল, প্রাণী সম্পদ কর্মকর্তা মাহবুব আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জহুরা, বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আহবায়ক খাইরুল ইসলাম আল আমিন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এহসানুল হক সহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ।

এমএসএম / এমএসএম

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত