বিপিএম পদক পাওয়ায় জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম কে নাগরিক সংবর্ধনা
পুলিশ সপ্তাহ ২০২৪ এ বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরষ্কার বিপিএম পদক প্রাপ্তি এবং মাদক উদ্ধারে জয়পুরহাট জেলা শ্রেষ্ঠত্ব অর্জন করায় জয়পুরহাট জেলা পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম বিপিএম কে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে।
রবিবার বিকেলে জেলা কমিউনিটি পুলিশং ফোরামের আয়োজনে পুলিশ লাইনস্ ড্রিলশেডে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, প্রতিবন্ধী সংগঠন, আদিবাসী গোষ্ঠী, ব্যবসায়ী ও শ্রমিক সংগঠনের পক্ষ থেকে পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম কে ফুলেল শুভেচ্ছা জানান।
জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের আহবায়ক গোলাম হক্কানির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জয়পুরহাট জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী।
অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন এবং কমিউনিটি পুলিশং ফোরামের সদস্য সচিব নন্দলাল পার্শ্বীর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) কে এম এ মামুন খান চিশতি, জয়পুরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল হাকিম মন্ডল,পাঁচবিবি উপজেলা পরিষদ চেয়ারম্যান মনিরুল শহীদ মুন্না, পাঁচবিবি পৌর মেয়র হাবিবুর রহমান, জেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আমজাদ হোসেন, ডায়াবেটিকস সমিতির সভাপতি আব্দুল আজিজ মোল্লা, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি এ্যাড. নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুব মুর্শেদুল আলম লেবু, সকল ইউপি চেয়ারম্যানদের পক্ষে জামালপুর ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মিঠু, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অশোক কুমার ঠাকুর, এনজিও ফোরামের প্রতিনিধি মতিনুর রহমান, জাতীয় পার্টির সভাপতি হেলাল উদ্দিন প্রমুখ।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ