ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

কুতুবদিয়ায় মন্দিরে যাওয়ার পথে কাটা তারের বেড়া


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ১০-৩-২০২৪ বিকাল ৫:৪৬

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার কৈয়ারবিল মহাজন পাড়ায় একটি মন্দিরের চলাচলের পথে কাটা তারের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ উঠেছে। মন্দির পরিচালনা কমিটি অভিযোগ করেছেন, কুতুবদিয়া ইউএনও অফিসের সাবেক কর্মচারী চিন্তাহরণ নাথ প্রভাব খাটিয়ে মন্দিরের  চলাচল পথ বন্ধ করে রেখেছেন। এতে এলাকার হিন্দু সম্প্রদায়ের মানুষজন প্রার্থনা ও পুজা অর্চনা করতে পারছেন না।

সরেজমিনে গিয়ে এলাকার মানুষের সাথে কথা বলে জানা যায়, বিগত কিছুদিন পূর্বে চিন্তাহরণ নাথ আদালতের রায়ে তার বাড়ির সামনের প্রতিবেশীর ঘরটি উচ্ছেদ করেন। তারপর থেকে কৈয়ারবিল মহাজন পাড়া এই মন্দিরের মুল ফটকে কাটা তারের বেড়া দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাখেন। এতে বিপাকে পড়েছেন এলাকার কয়েক শতাধিক হিন্দু।

মন্দিরের সভাপতি শ্যামল কান্তি বলেন, বিগত ১৭ বছর ধরে এই মন্দিরে এলাকার হিন্দু পরিবারগুলো পূজা অর্চনা করে আসছে। চিন্তাহরন নিজেও পরিবার বর্গ নিয়ে এই মন্দিরে পুজা করেন। কিন্তু হঠাৎ দুর্লোভের বশিভুত হয়ে মন্দিরে যাথায়তের পথটি তিনি বন্ধ করে দিয়েছেন।

মন্দিরের নিয়মিত পূজারী রাখাল নাথ বলেন, বিগত ১৭ বছর আমি প্রতি বৃহষ্পতিবারে প্রার্থনায় উপস্থিত হয়েছি। আমরা এলাকার সকল সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ প্রতি বৃহষ্পতিবারে একসাথে এই মন্দিরে প্রার্থনা করি। এখন সেই প্রার্থনার পথটি বন্ধ। গত সরস্বতী পূজার পর থেকে মন্দিররে দরজা বন্ধ করে দিয়েছেন চিন্তা হরণ।

স্থানীয় সুজিত চন্দ্র নাথ বলেন, কৈয়ারবিল মহাজন পাড়া মন্দিরে যাওয়ার পথটি চিন্তাহরন অন্যায়ভাবে বন্ধ করে দিয়েছেন। আগামী বৃহষ্পতিবার আমাদের একটি বড় পুজা রয়েছে। আমারা চাই তার আগেই মন্দিরের পথটি খুলে দেওয়া হোক।

এলাকার এমইউপি বদিউল আলম বলেন, আমি বিষয়টি মন্দির কমিটির সাথে বসে সমাধান করার জন্য বলেছি।

কুতুবদিয়া পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক রাজিব সেন জানিয়েছেন, মন্দিরের চলাচল পথ বন্ধ করে দেওয়া বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে সমাধানের চেষ্টা চলছে।

এব্যপারে জানতে অভিযুক্ত চিন্তা হরনের বক্তব্য জানতে তার ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করে সংযোগ না পাওয়া যায়নি। তাই তার বক্তব্য দেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমগীর মাতবর বলেন, ধর্মীয় উপাসনালয়ের রাস্তা বন্ধ করে রাখার কোন সুযোগ নেই। এটা অবশ্যই খোলে দিতে হবে। দুই- একদিনের মধ্যে বিষয়টি নিষ্পত্তি করার আশ্বাস দিয়েছেন তিনি।

এমএসএম / এমএসএম

ধুনটে পুলিশের অভিযানে ১০ পিস ইয়াবা উদ্ধার, আটক ১

কর্মকর্তা সংকটে স্থবির রায়গঞ্জ পৌরসভা, সেবা নিতে এসে ভোগান্তিতে মানুষ

সিদ্ধিরগঞ্জে হোমল্যান্ড ডিজাইন এন্ড কনসালটেন্টের নতুন অফিস উদ্বোধন

গোদাগাড়ীতে ফুড ফর দ্য হাঙ্গেরির উদ্যোগে পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

বিলাইছড়িতে নবাগত ইউএনও' সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কার্বারী সমিতি

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি

‎সাঘাটায় শিবির নেতা মামলা প্রত্যাহার ও বিএনপি নেতাকে বহিষ্কারের ঘোষণা

গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত, আহত ১

দৈনিক আজাদীর ৬৭ বছরে পদার্পণ, সিআরএর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

সুনামগঞ্জের টাইলা গ্রামে বসতবাড়ি ভেঙ্গে জোড় পূর্বক রাস্তা তৈরী জেলা প্রশাসক ও নির্বাহী প্রকৌশলী বরাবরে অভিযোগ

মুকসুদপুরে ৫৩ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ও পুরস্কার বিতরণ

ফটোকপির দোকানে জাল নোট তৈরি করছিলেন তিনি, ৪৭হাজার টাকাসহ ডিবির কাছে ধরা

নেত্রকোণায় আমির ফয়সাল হত্যার আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে সংবাদ সম্মেলন