ঘোড়াঘাটে মোজাম বিনোদন পার্ক সিলগালা, কপোত-কপোতি সহ আটক-৩
দিনাজপুরের ঘোড়াঘাটে বহুল আলোচিত মোজাম বিনোদন পার্কটি সিলগালা করলেন ঘোড়াঘাট থানা প্রশাসন । এ সময় ৩ জন কপোত-কপোতিকে আটক করা হয়।
আজ রবিবার (১০ মার্চ) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলামের নেতৃত্বে সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান ও ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ উপস্থিত থেকে এ বিনোদন পার্কটি সিলগালা করা হয়। এ সময় অভিযান পরিচালনাকালে ৩ জনে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ২ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে। দণ্ডপ্রাপ্তরা হলেন গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কাশিয়াবাড়ী প্রভাত কুমারের ছেলে প্রশান্ত কুমার (৩০), একই এলাকার গোপিন্দ্রনাথ সরকারের ছেলে বিলাশ চন্দ্র কনক(৩০) ও বগুড়া সদর এলাকার ফাতেমা বেগম (৩২)।
জানা গেছে, ঘোড়াঘাট উপজেলার ১নং বুলাকীপুর ইউপির বলগাড়ী গ্রামের মৃত কফিল উদ্দিনের ছেলে মোজাম্মেল হক মোজাম একই উপজেলার কালুপাড়া গ্রামে পুকুর পাড়ে প্রায় ১৫ হাজার গাছের বাগান লাগিয়ে দুটি বাগান প্রতিষ্ঠিত করে। বাগান প্রতিষ্ঠার পরে ইউনিয়ন পরিষদ থেকে একটি ট্রেড লাইসেন্স সংগ্রহ করে একটি আম বাগানে বিনোদন পার্কের নামে বেশ কিছু ছোট ছোট ইটের ঘর তৈরি করে বিভিন্ন এলাকা থেকে যৌন কর্মী নিয়ে এসে পতিতাবৃত্তি করে আসছিল।
এ নিয়ে এলাকাবাসীর পক্ষ থেকে বারবার অভিযোগ করা হলে প্রশাসন বহুবার সেখানে অভিযান পরিচালনা করে জেল জরিমানা করে আসছিল। কিন্তু কোনক্রমেই বিনোদন পার্কের নামে এ অসামাজিক কার্যকলাপ বন্ধ না হওয়ায় প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আজ রবিবার বিকেলে পার্কটি সিলগালা করা হয়।
এ ব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান সিলগালা ও আটকের বিষয়টি জানান, পার্কটি সিলগালা করে ৩ জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়।
এমএসএম / এমএসএম
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক
উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার
নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা
ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের