ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

জহুরা বেগম স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান


আমজাদ হোসেন photo আমজাদ হোসেন
প্রকাশিত: ১০-৩-২০২৪ রাত ১০:৪৯

গাজীপুর মহানগর এর ০৫ ওয়ার্ডে জহুরা বেগম স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় বিদ্যালয় মাঠে।জমকালো আয়োজনের মধ্য দিয়ে জহুরা বেগম স্কুল অ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানটি কোরআন তেলোয়াত এর মধ্য দিয়ে শুরু করে দিন ব্যাপী চলে।উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন কালিয়াকৈরের কৃতি সন্তান সাবেক উপ জেলা পরিষদের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক কালিয়াকৈর উপজেলা চেয়ারম্যান  মোঃরেজাউল করিম রাসেল।উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন কাশিমপুর থানা ছাত্র লীগের সাবেক সভাপতি সায়মন সরকার, পতাকা উত্তোলন করেন প্রফেসর মোঃআশরাফুল আলম আসকর সাবেক সভাপতি কাশিমপুর ইউনিয়ন পরিষদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা কাউন্সিলর ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের মাহমুদা আক্তার মুক্তি, ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আলহাজ্ব গিয়াস উদ্দিন মোল্লা,  মনপুরা পার্কের প্রতিষ্ঠাতা মোঃনুরুল হক মেম্বার,   আওয়ামী লীগ নেতা সরোয়ার চৌধুরী,মির্জা আব্বাস সরকার সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন, মোঃ আব্দুল জলিল চৌধুরীর সভাপতিত্ব করেন।পৃ্ষ্ঠপোষকতায় ছিলেন মোছাঃমোসলেমা বেগম। সকালে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মাধ্যমে ক্রীড়া অনুষ্ঠান শুরু হয়।সারা দিন স্কুলের শিক্ষার্থীরা বিভিন্ন খেলায় অংশ গ্রহন করে। বিকালে বিজয়ীদের মাধ্যমে পুরস্কার তুলে দেন, এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে রাত ১০ টা পর্ষন্ত চলে,সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থীরা অংশ গ্রহন করে। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন শিক্ষাই জাতির মেরুদণ্ড। যে জাতি যত বেশি শিক্ষিত সেই জাতি তত উন্নত। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যত।তাই শিক্ষা ছাড়া কোন উপায় নেই, এক সময় এই শিক্ষা প্রতিষ্ঠানটি দেশের সুনাম রক্ষা করবে এই আশা ব্যক্ত করে প্রধান অতিথি তার বক্তব্য শেষ করেন। এবং বিভিন্ন অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। 

এমএসএম / এমএসএম

ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল

কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ

গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু

টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে

ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা

উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার

পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২

উত্তরাঞ্চলে আউশ ধানের কম দাম কৃষকদের লোকসান বাড়াচ্ছে উচ্চ উৎপাদন খরচের মাঝে ধানের দরপতন