জয়পুরহাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা বৃত্তি প্রদান
জয়পুরহাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের জীবনমান উন্নয়নের লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষা বৃত্তি বিতরণ করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তির টাকা ও বাইসাইকেল বিতরণ করা হয়।
সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্ল্যাহ আল মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সামছুল আলম দুদু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অশোক কুমার ঠাকুর, সদর উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার ফজলে ওয়াহিদ, জামালপুর ইউপি চেয়ারম্যান হাসানুজ্জামান মিঠু, ভাদশা ইউপি চেয়ারম্যান সরোয়ার হোসেন স্বাধীন, মোহাম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তোফাজ্জল হোসেন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার তারিক হোসেন প্রমুখ।
ক্ষুদ্র নৃ-গোষ্ঠী প্রকল্পের আওতায় সদর উপজেলার ৫০ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল এবং ৪১০ জন শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান করা হয়।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ