দৈনিক সকালের সময় পত্রিকার সাংবাদিক বজলুর রহমানের মায়ের মৃত্যু
দৈনিক সকালের সময় পত্রিকার সাংবাদিক বজলুর রহমানের মা হানুফা বেগম (৭৫) মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার রাত ২ টায় বরিশালে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
চিকিৎসার জন্য তাকে বরিশাল আনা হচ্ছিল। জানা গেছে, ঝালকাঠি জেলার নলছিটি থানা ঈশ্বর কাটি গ্রামে নিজ বাসায় শুক্রবার বিকেল ৩টার দিকে স্ট্রোক করেন হানুফা বেগম। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশালে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হচ্ছিল। হানুফা বেগম, স্বামী, পাঁচ ছেলে নাতি-নাতনি, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নিজ গ্রামে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হবে। বজলুর রহমান মা-এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সকালের সময় পরিবার।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন