ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ওমরাহর জন্য সৌদি পৌঁছাল প্রথম বিদেশি দল


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৬-৮-২০২১ দুপুর ৩:২

মহামারী করোনা ভাইরাসের কারণে দেড় বছর বিদেশিদের জন্য ওমরাহ পালন বন্ধ রাখে সৌদি আরব। নতুন করে বিদেশিদের ওমরাহ চালুর ঘোষণা দেয়ার পর গতকাল রোববার (১৫ ‍আগস্ট) প্রথমবারের মতো সৌদি পৌঁছেছে বিদেশিদের প্রথম দল। বিমানবন্দরে পৌঁছার পর বিদেশি ওমরাহ পালনকারী দলটিকে গোলাপফুল, জমজমের পানি ও খেজুর দিয়ে স্বাগত জানায় কর্তৃপক্ষ। খবর আরব নিউজের।

বর্তমানে ওমরাহ পালন করতে হলে অবশ্যই নিজ দেশ থেকে টিকা নিয়ে আসার বাধ্যবাধকতা রয়েছে। সৌদি আরবে পৌঁছার পর নিজ খরচে কোনো হোটেলে কোয়ারেন্টিনে থাকতে হবে।

সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আবদুল ফাতাহ বিন সুলাইমান মাশাত বলেন, বিদেশি ওমরাহ পালনকারীদের সর্বোচ্চ সেবা দিতে সংশ্লিষ্ট সৌদি প্রতিষ্ঠানগুলো প্রস্তুত।

সৌদি কর্তৃপক্ষ ওমরাহ পালনে ইচ্ছুক বিদেশিদের জন্য মডার্না, ফাইজার ও অ্যাস্ট্রজেনেকার টিকার অনুমোদন দিয়েছে। নিজ দেশ থেকে যে কোনো প্রতিষ্ঠানের টিকা নিয়ে ওমরাহর আবেদনের সঙ্গে টিকা নেওয়ার সনদ পাঠাতে হবে।

জামান / জামান

ঈদুল ফিতর ও আজহাকে সরকারি ছুটি হিসেবে স্বীকৃতি দিল ক্যালিফোর্নিয়া

ভালো কথা বলাও এক ধরনের সদকা

সুন্দর সমাজ গড়তে বিশ্বস্ততার গুণটি যে কারণে অপরিহার্য

শরিয়ত থেকে মারিফত: আল্লাহ ও তাঁর রাসূল -এর প্রেমে আত্মার অনন্ত যাত্রা

কাবার সামনে কোরআন খতমের স্বপ্ন পূরণে সিরিয়া থেকে হেঁটে মক্কার পথে তরুণ

পিরিয়ডের সময় সিজদার আয়াত শুনলে সিজদা দিতে হবে?

আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকাই মুমিনের প্রশান্তি

চুলে কলপ ব্যবহার করা কি জায়েয, ইসলাম কী বলে

নামাজের আগে পবিত্রতা অর্জনের গুরুত্ব

নফসকে নিয়ন্ত্রণে রাখার ১০ উপায়

ইমানের সঙ্গে রাসুল (সা.)-এর ভালোবাসার গভীর সম্পর্ক

২০২৭ সালের রমজান ও ঈদের চাঁদ দেখা যাবে কবে?

পোশাক পরিধানে ইসলামের ৮ নির্দেশনা