ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

জয়পুরহাটে ম্যাজিস্ট্রেট কে দেখে কমে গেল বেগুন ও আদার দাম


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ১২-৩-২০২৪ দুপুর ৩:৩৫

জয়পুরহাটের বিভিন্ন হাট-বাজারে বেশি দামে বিক্রি হচ্ছে  আদা ও বেগুন। এমন খবর পেয়ে শহরের নতুনহাট  বাজারে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটকে দেখেই পাইকারি   ব্যবসায়ীরা  ২০০ টাকার পরিবর্তে ১৮০ টাকা কেজিতে আদা ও বেগুন ৫০ টাকার পরিবর্তে ৩৫  টাকা কেজিতে   বিক্রি  শুরু করেন।

মঙ্গলবার  সকালে শহরে নতুনহাট বাজারে অভিযানের মুহূর্তে সাধারণ ক্রেতারাও আদা ও বেগুন  কিনতে হুমড়ি খেয়ে পড়েন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় খুচরা বাজারে আদা ২০০ টাকা ও বেগুন ৪০ টাকা বিক্রি নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক  জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহবুব ।

তিনি জানান, রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখা ও সিন্ডিকেটের মাধ্যমে পণ্যের কৃত্রিম সংকট বন্ধ করার লক্ষ্যে যৌক্তিক পণ্যের দাম নির্ধারণ হয়। দ্রব্যমূল্য যাতে সহনীয় পর্যায়ে থাকে ক্রেতারা বা ভোক্তারা যাতে হয়রানির শিকার না হয় এবং অসাধু  ব্যবসায়ীরা বেশি দামে সকল প্রকার পণ্যে বিক্রি করতে না পারেন এটি নিশ্চিত করতে জয়পুরহাটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সালেহীন তানভীর গাজী স্যারের নির্দেশনায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। জেলা প্রশাসন কিছু দ্রব্যমূল্যের দাম নির্ধারণ করে দিয়েছে। এর ব্যত্যয় হলে তারা আইনের আওতায় আসবে।  বাজার স্থিতিশীল রাখতে জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এমএসএম / এমএসএম

ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার

এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান

গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার

পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩

টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর

মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ

আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা

গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত

বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ

মান্দায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত