ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মান্দায় এলজিইডির রাস্তা প্রশস্তকরণ কাজে ব্যাপক অনিয়ম


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ১২-৩-২০২৪ দুপুর ৩:৩৭

 নওগাঁর মান্দায় স্থানীয় সরকার প্রকৌশল অকিদপ্তর (এলজিইডি) এর রাস্তা প্রশস্তকরণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। উপজেলা সদর হতে বিজয়পুর মোড় পর্যন্ত ২.২৫ কিলোমিটার দৈর্ঘ্যের কাজে মেসার্স নিরা-মুন্নী নামক ঠিকাদারী একটি প্রতিষ্ঠান ইচ্ছামত কাজ করে যাচ্ছেন। 
মাত্র ২.২৫ কিলোমিটার দৈর্ঘ্যের কাজে মোট বরাদ্দ ধরা হয়েছে ১কোটি ৬৭ লক্ষ টাকা। রাস্তাটির দুই পার্শ্বে মোট প্রশস্থ ৪.৮ মিটার। কিন্তু প্রশস্ত কাজের সাব বেইজ ও ডাবব্লু বিএম এ বালির পরিবর্তে ভরাট বালু  দিতে দেখাগেছে। সাব বেইজে অর্ধেক বালু ও সমপরিমান খোয়া দেওয়ার নিয়ম থাকলেও তা দেওয়া হচ্ছে না। খোয়ার পরিবর্তে সিংহভাগ ভরাট বালু ও মাটি ব্যবহার করার  অভিযোগ তুলেছেন স্থানীয়রা। জিরো পয়েন্ট ৫ বালু ধরা থাকলেও কর্তাদের ইচ্ছায় ব্যবহার করা হচ্ছে ভরাট বালু। এই রাস্তার পাশে ৫০ মিটার প্যালাসাইটিং কাজেও ১২ মিলিমিটার রডের পরিবর্তে ৮ মিলি রড ব্যবহার করার অভিযোগ পাওয়া গেছে। প্যালাসাইটিং গাঁথনীতে নিস্নমানের ইট ও সিমেন্টের ব্যবহার করতে দেখাগেছে।
স্থানীয়দের অভিযোগ, নিয়ম মেনে কোন কাজ করা হচ্ছে না। রাস্তা রোলিংয়ের আগে পরে কোন পানি ব্যবহার করা হচ্ছে না। সাব-বেইজে স্বল্প পরিমান খোয়া এবং অধিক পরিমান ভরাট বালি ব্যবহার করে কাজ করে যাচ্ছেন। অভিযোগ করেও কোন কাজ হচ্ছে না। রাস্তা প্রশস্তকরণ কাজে খোয়ার পরিবর্তে ব্লাকটপ ব্যবহার করে কাজ করে যাচ্ছেন। অনিয়মকে নিয়মে পরিণত করে  চালিয়ে যাচ্ছেন এলজিইডির কর্তারা। রাস্তায় কোন পানি ব্যবহার করা হচ্ছে না। রাস্তাটি পূর্বের রাস্তার চেয়ে নিচু রাস্তায় পরিণত হয়েছে। ব্লাকটপ কেটে রাস্তা প্রশস্তকরণ কাজে ব্যবহার করছেন।
স্থানীয়রা আরো অভিযোগ করে বলেন, রাস্তাটি মেসার্স নিরা মুন্নী নামে ঠিকাদারী প্রতিষ্ঠান পাওয়ার পর অধিক লাভে তা বিক্রি করে দিয়েছেন। কাজটি ক্রয় করেছেন কয়েকজন সাব-ঠিকাদারসহ এক এলজিইডির সহকারি প্রকৌশলী। যার কারণে ইচ্চামত কাজ করে যাচ্ছেন তারা।

এব্যাপারে উপজেলা এলজিইডি প্রকৌশলী শাইদুর রহমান সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, নিয়ম মেনে সঠিক ভাবে কাজ করা হচ্ছে।

এমএসএম / এমএসএম

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২

উত্তরাঞ্চলে আউশ ধানের কম দাম কৃষকদের লোকসান বাড়াচ্ছে উচ্চ উৎপাদন খরচের মাঝে ধানের দরপতন

আওয়ামী লীগ-কে ফেরাতে জামায়াতের দৌড়ঝাঁপ চলছে: রাশেদ খান

কুমিল্লায় একরাতে ১৮ থানায় পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ৬২৪

নরসিংদীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যবিষয়ক ফ্যামিলি হেলথ ফোরাম

চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নওগাঁয় কারাম উৎসবে তুলে ধরা হলো কার্মা ও ধার্মা—দুই ভাইয়ের কাহিনি

বাবুগঞ্জ ডিগ্রী কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

হাওরের প্রত্যন্ত গ্রাম থেকে সহকারী জজ শুভ আহমেদ

নাচোলে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র ও পরিবার কেন্দ্রে চিকিৎসক সময়মতো না আসার অভিযোগ

ভূমি কর্মকর্তার কারসাজিতে প্রাপ্যের ১২ গুণ জমি নামজারি

নগরকান্দা উপজেলা প্রশাসন স্কুলে বছরে আয় ২০ লাখ, ব্যয় নিয়ে প্রশ্ন

সুন্দরবনে যাচ্ছে মুকসুদপুর প্রেসক্লাবের সাংবাদিকরা