ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

লালমোহনে বঙ্গবন্ধুর খুনিদের প্রতি “ঘৃণা প্রকাশে মন্তব্য ও স্বাক্ষর কর্মসূচি”র উদ্বোধন


লালমোহন প্রতিনিধি photo লালমোহন প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৮-২০২১ দুপুর ৩:৩৭

ভোলার লালমোহনে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের খুনিদের প্রতি ছাত্র-যুব সমাজের “ঘৃণা প্রকাশে মন্তব্য ও স্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
 সোমবার সকালে লালমোহন-তজুমদ্দিন যুবলীগ ও ছাত্রলীগের আয়োজনে লালমোহন উপজেলা পরিষদ অডিটরিয়ামে কর্মসূচির উদ্বোধন করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন।
এসময় প্রধান অতিথির বক্তব্যকালে জাতির পিতাকে স্ব-পরিবারে হত্যার পেছনে যারা রয়েছে, সেসকল আত্মস¦ীকৃত খুনিদের অতিদ্রুত বিচারের আওতায় এনে রায় কার্যকর করার দাবি জানান এমপি শাওন।
তিনি বলেন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু। যাঁর জন্ম না হলে আমরা স্বাধীন সার্বভৌম দেশ পেতাম না। বাঙালিকে পরাধীনতার শিকলমুক্ত করতে যিনি পাকিস্তানের কারাগারকে সংসার বানিয়েছিলেন, সেই জাতির পিতা শেখ মুজিবুর রহমান কে যারা হত্যা করেছে, তাদের দ্রুত বিচার ও রায় কার্যকরের মাধ্যমে বাঙালী জাতিকে কলঙ্কমুক্ত করা এখন সময়ের দাবি।
লালমোহন উপজেলা যুবলীগের আহবায়ক আবুল হাসান রিমনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমদ, সহকারী কমিশনর (ভূমি) মো. জাহিদুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুনসহ দুই উপজেলার যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা।

এমএসএম / এমএসএম

আরএমপির উপ-কমিশনার গাজীউর রহমানের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, নিন্দার ঝড়

প্রধানমন্ত্রীর বাগেরহাট সফর পরবর্তী অর্জন ও প্রত্যাশা নিয়ে প্রেস ব্রিফিং

বাগেরহাট প্রেসক্লাবে আধুনিক সাউন্ড সিস্টেম উপহার দিলেন ক্রীড়া সংগঠক লুবেনা হোসেন

দেবিদ্বারে জমি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ, আদালতে মামলা

ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি

বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড

নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক

শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন

আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা

অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত

কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮

ধামইরহাটে আদিবাসীদের র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত