যুবলীগ নেতা গ্রেফতার বাঁশখালী যুবলীগের নিন্দা
চট্টগ্রামের বাঁশখালীতে নেতা সেলিম উদ্দিন চৌধুরী নামে এক যুবলীগ নেতাকে পুলিশ গ্রেফতার করায় নিন্দা ও মিথ্যা মামলার প্রত্যাহারের দাবি জানিয়েছে বাঁশখালী যুবলীগ।
রবিবার সন্ধ্যায় উপজেলার বাহারচড়া ইউপিস্থ নিজ বাড়ী থেকে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সেলিম উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করে নিয়ে যায় বাঁশখালী থানা পুলিশ। এতে সোমবার উপজেলা যুবলীগের আহ্বায়ক ও চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য অধ্যাপক নুরুল মোস্তফা সিকদার সংগ্রাম ও যুগ্ম আহ্বায়ক মোঃ শাহাদাত রশিদ চৌধুরী ও আরিফ মঈনুদ্দিনের যৌথ স্বাক্ষরিত এক বিবৃতির মাধ্যমে যুবলীগ নেতা সেলিম উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করায় নিন্দা ও প্রতিবাদসহ মিথ্যা মামলা প্রত্যারের দাবি জানিয়েছে উপজেলা যুবলীগ। গ্রেফতারকৃত সেলিম উদ্দিন চৌধুরী বাহারচড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মৃত শাহ আলমের ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, বাহারচড়া ইউপি উপনির্বাচনের পরদিন সন্ধ্যায় জালাল উদ্দীন নামে এক লোকের বাড়ীতে হামলার ঘটনা ঘটে , পরে পুলিশ এসে যুবলীগ নেতা সেলিমকে তার বসতঘর থেকে গ্রেফতার করে নিয়ে গেছে।
ভুক্তভোগী জালাল উদ্দীন বলেন, রবিবার সন্ধ্যায় যুবলীগ নেতা সেলিম উদ্দিন ও মোর্শেদ আলমসহ কয়েকজন লোক লাঠিসোঁটা নিয়ে আমার বসতঘরে ঢুকার চেষ্টাকালে আমার স্ত্রী তাদের বাঁধা দেয়, এসময় আমার স্ত্রী ফরহানা সোলতানাকে গালিগালাজ করে ধাক্কা দিয়ে তারা আমার ঘরে ঢুকে তান্ডব চালায়, বিষয়টি আমি প্রশাসনকে অবহিত করিলে পুলিশ সেলিমকে গ্রেফতার করেছে।
অপরদিকে সেলিম উদ্দিনের পরিবার ও স্বজনদের দাবি, নির্বাচন সংক্রান্ত বিষয়ে কোন ধরনের ঘটনা ঘটেনি, জালাল উদ্দীনের বাড়িতে ঘটনা হচ্ছে বলে খবর শুনে সেলিম উদ্দিন চৌধুরী দ্রুত ঘটনাস্থলে যায়, সেখানে গিয়ে ঘটনাস্থল থেকে সবাইকে তাড়িয়ে দেন সেলিম। কিন্তু স্থানীয় কিছু কুচক্রী মহলের প্ররোচনায় জালাল উদ্দীন উল্টো সেলিম উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ করে পুলিশ দিয়ে ধরে নিয়ে গেছে।
গত জাতীয় সংসদ নির্বাচনের সময় সাবেক সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরীর (নৌকা) মার্কার সমর্থনে কাজ করার কারণে বর্তমান সাংসদ মুজিবুর রহমান (সিআইপির) সমর্থিত জসিম উদ্দিন চৌধুরী খোকন (আনারস) প্রার্থী বাহারচড়া উপনির্বাচনে জিততে না পেরে ক্ষুব্ধ হয়ে গত জাতীয় নির্বাচনে যারা নৌকার পক্ষে ভোট করতে মরিয়া ছিলো তাদেরকে প্রতিনিয়ত হয়রানি ও নির্যাতন করছে বলে দাবি করেন তারা।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি