জয়পুরহাটে পাসপোর্ট ও বিআরটিএ অফিসে অভিজান- ৫ দালাল আটক
জয়পুরহাটে বিআরটিএ ও পাসপোর্ট অফিসের সামনে অভিজান পরিচালনা করে ৫ জন দালাল কে ৫০০ টাকা করে জরিমানা ও ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। জয়পুরহাট জেলা প্রশাসন ও র্যাব-৫ এর সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
বুধবার দুপুরে বিআরটিএ ও পাসপোর্ট অফিস চত্ত্বর থেকে ৫ দালালদের আটক করার পর প্রত্যেককে ৫০০ টাকা করে জরিমানা ও ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন জয়পুরহাট সদর উপজেলার কড়ই চকপাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে মামুনুর রশীদ, চকদাদড়া গ্রামের রইচ উদ্দিনের ছেলে মাহাতাব উদ্দিন, আরাফাত নগর গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে রেজানুর রহমান সাজু, বাবু পাড়া গ্রামের মৃত মিজানুর রহমানের আলম রশীদ,পাচুরচক গ্রামের মৃত দুদু মিয়ার ছেলে রফিকুল ইসলাম।
জয়পুরহাট ৫ র্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক জানান, দালাল চক্র মোটরযান ও ড্রাইভিং রেজিস্ট্রেশন করতে আসা গ্রাহকদের কাছ থেকে অবৈধভাবে টাকা দাবি করে আসছিল। দালাল চক্রের সদস্যরা অল্প সময়ে পাসপোর্ট করে দেওয়ার কথা বলে তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। টাকা নেওয়ার পরেও পাসপোর্ট প্রদান না করে প্রতারণা করে আসছিল।
জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মিজানুর রহমান জানান, জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী স্যারের নির্দেশে র্যাব-৫ এর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুদিন ধরে অসাধু দালাল চক্রকে চিহ্নিত করা হয়।
এরপর হাতেনাতে এই দালাল চক্রের সদস্যদের আটক করা হয়। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে এই শাস্তি আরোপ করা হয়েছে। মানুষের ভোগান্তি লাঘবে এই অভিযান অব্যাহত থাকবে বলে জয়পুরহাট জেলা প্রশাসন ও র্যাব-৫ এর পক্ষ থেকে জানানো হয়।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ