মহাখালী এলাকায় অনুমোদনহীন ভবনে রাজউকের উচ্ছেদ অভিযান
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) জোন- ৪/১ এলাকায় নকশা বিহীন ভবন নির্মাণ করায় উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজউক।বুধবার (১৩ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত এই উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আরা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আরা বলেন, মহাখালী ওয়্যালেস এলাকায় রাজউকের নকশা বিহীন ভবন নির্মাণ করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি। এলাকায় নকশা বহির্ভূত কয়েকটি বহুতল ভবনের আংশিক অপসারণসহ তাৎক্ষনিক ভাবে তিনটি ভবনে আড়াই লাখ টাকা জরিমানা আদায় করা হয়। প্রাথমিকভাবে সতর্ক করে কাজ বন্ধ করে দিয়েছি। একই সঙ্গে তারা যেন পরবর্তীতে রাজউকের অনুমোদিত নকশা নিয়ে ভবন নির্মাণ করে সে বিষয়ে মুচলেকা নেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, স্বতঃস্ফূর্তভাবে আমরা এলাকার মানুষ রাজউকের এই অভিযানে সহযোগিতা করি। এলাকাবাসী মনে করে রাজউক নিয়মিত এই ধরনের অভিযান চলমান রাখলে কেউ নকশা ছাড়া ভবন করতে সাহস পাবে না।
মোবাইল কোর্টের আরো উপস্থিত ছিলেন রাজউক জোন-৪ এর পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম, অথরাইজড অফিসার মো: হাসানুজ্জামান, সহকারী অথরাইজড অফিসার মতিউর রহমান ও মোস্তাফিজুর রহমান, প্রধান ইমারত পরিদর্শক আবু শামস , ইমারত পরিদর্শক সুমন, তোফায়েল, মুরাদুল্লাহসহ রাজউকের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়
উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন
উত্তরা ১২ নম্বর সেক্টর সোসাইটি ও ইউনিমার্টের আয়োজনে শিশু-কিশোরদের তিন মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের উদ্বোধন
দেশের সমসাময়িক বিষয় নিয়ে ‘বাংলাদেশ ভূমিহীন আন্দোলন’-এর বর্ধিত সভা অনুষ্ঠিত
ভরপাশা ইউনিয়ন বিএনপির কমিটিতে জুবেল জোমাদ্দার যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত
নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের উদ্বেগ ও মুক্তির দাবি