ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

কিউইদের বিপক্ষে ম্যাচগুলো শুরু হবে বিকেলে


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬-৮-২০২১ দুপুর ৪:৭

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের পর এবার নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। আসন্ন পাঁচ ম্যাচ সিরিজের দিনক্ষণ জানা গিয়েছে অনেক আগেই। এবার জানা গেল ম্যাচ শুরুর সময়। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সবগুলো ম্যাচ বিকেল ৪টায় শুরু হবে।

আসন্ন সিরিজ শুরুর সময় সম্পর্কে কথা বলতে গিয়ে সোমবার এক সংবাদ সম্মেলনে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘এখনো পর্যন্ত যে সিদ্ধান্ত তাতে বিকেল ৪টায় ম্যাচগুলো শুরু হবে।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের সব ম্যাচই হয়েছে সন্ধ্যা ৬টায়। কিন্তু কিউইদের বিপক্ষে সিরিজ ২ ঘণ্টা এগিয়ে আসার কারণ জানিয়ে তিনি আরও বলেন, ‘নিউজিল্যান্ডের সাথে আমাদের সময়ের একটা পার্থক্য আছে। ওদের ভিউয়ারশিপেরও একটা ব্যাপার আছে। আমরা টিম ম্যানেজমেন্টে ও নিউজিল্যান্ড ক্রিকেটের সাথে আলাপ আলোচনা করেছি।’

বাংলাদেশ থেকে ৬ ঘণ্টা এগিয়ে নিউজিল্যান্ডের সময়। স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় ম্যাচ শুরু হলে তখন নিউজিল্যান্ডে বাজবে রাত ১২টা। তাই দুদেশের ক্রিকেটপ্রেমীদের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ঘরের মাটিতে অস্ট্রেলিয়াকে ধবল-ধোলাই করতে না পারলেও ৪-১ ব্যবধানে জিতে সিরিজ নিজেদের করে নিয়েছে টাইগাররা। ক্রিকেটের যেকোনো সংস্করণে অজিদের বিপক্ষে এটিই বাংলাদেশের প্রথম সিরিজ জয়। এই সিরিজের আগে টেস্ট এবং ওয়ানডেতে জিতলেও টি-টোয়েন্টি জয়ও ছিল না বাংলাদেশের।

অস্ট্রেলিয়ার পর এবার নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে মাহমুদউল্লাহ রিয়াদরা। কিউইদের বিপক্ষেও টি-টোয়েন্টি এখনো কোনো ম্যাচে জয় পায়নি বাংলাদেশের। দুর্দান্ত ফর্মে থাকা বাংলাদেশের সামনে এবার জয়ের সম্ভাবনা দেখবে ক্রিকেট বিশ্লেষকরা। কেননা নিউজিল্যান্ডের ঘোষিত দলে তেমন কোনো অভিজ্ঞ ক্রিকেটার নেই। আবার বিশ্বকাপ দলের কোনো ক্রিকেটারও থাকছে না। তাই শুধু একটি ম্যাচ নয়, পুরো সিরিজ জেতার সমীহ সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি প্রথম টি-টোয়েন্টি ১ সেপ্টেম্বর। পরের চারটি ম্যাচ ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। প্রতিটি ম্যাচই হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে।

প্রীতি / প্রীতি

অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি

মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ

প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস

বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা

ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের

মোহামেডান ও কিংসের সহজ জয়

১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব

মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব

জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি