ঢাকা সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

কুতুবদিয়ায় খাল দখল করে উল্টো মামলার হুমকি চেয়ারম্যানের


নজরুল ইসলাম, কুতুবদিয়া photo নজরুল ইসলাম, কুতুবদিয়া
প্রকাশিত: ১৩-৩-২০২৪ বিকাল ৫:৪৪

কক্সবাজারের কুতুবদিয়ায় একটি প্রবাহমান খাল দখল করে উল্টো এলাকাবাসীর বিরুদ্ধে মামলার হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ  উঠেছে উত্তর ধুরুং ইউপির চেয়ারম্যান আবদুল হালিমের বিরুদ্ধে। বিষয়টি নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।  

জানা যায়, স্থানীয় প্রশাসনের নাম ভাঙিয়ে  আবদুল হালিম চেয়ারম্যান ধুরুং বাজার সংলগ্ন উত্তর পার্শ্বে ওলুহালী খাল দখল করে রেখেছেন। আবার জমির উর্বর মাটি দিয়ে ভরাট করছেন খালটি। ফলে পানি চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে এলাকাবাসী প্রতিবাদ জানালে স্থানীয় প্রশাসন স্থান পরিদর্শন করে ঘটনার সত্যতা পান। এতে চেয়ারম্যান আরও ক্ষিপ্ত হয়ে যান। 

স্থানীয় এলাকাবাসী জানান, চেয়ারম্যান জনস্বার্থের কথা বলে সরকারি খাস জমি দখল করছেন। সেখানে ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করছেন। এলাকাবাসী প্রতিবাদ করলে মামলার হুমকি দিচ্ছেন। 

বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন  বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)সহ বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দরা। 

এ ব্যাপারে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ গোলাম কবির বলেন, একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। 

এমএসএম / এমএসএম

ধুনটে পুলিশের অভিযানে ১০ পিস ইয়াবা উদ্ধার, আটক ১

কর্মকর্তা সংকটে স্থবির রায়গঞ্জ পৌরসভা, সেবা নিতে এসে ভোগান্তিতে মানুষ

সিদ্ধিরগঞ্জে হোমল্যান্ড ডিজাইন এন্ড কনসালটেন্টের নতুন অফিস উদ্বোধন

গোদাগাড়ীতে ফুড ফর দ্য হাঙ্গেরির উদ্যোগে পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

বিলাইছড়িতে নবাগত ইউএনও' সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন কার্বারী সমিতি

ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন রাষ্ট্রপতি

‎সাঘাটায় শিবির নেতা মামলা প্রত্যাহার ও বিএনপি নেতাকে বহিষ্কারের ঘোষণা

গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত, আহত ১

দৈনিক আজাদীর ৬৭ বছরে পদার্পণ, সিআরএর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা

সুনামগঞ্জের টাইলা গ্রামে বসতবাড়ি ভেঙ্গে জোড় পূর্বক রাস্তা তৈরী জেলা প্রশাসক ও নির্বাহী প্রকৌশলী বরাবরে অভিযোগ

মুকসুদপুরে ৫৩ তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ও পুরস্কার বিতরণ

ফটোকপির দোকানে জাল নোট তৈরি করছিলেন তিনি, ৪৭হাজার টাকাসহ ডিবির কাছে ধরা

নেত্রকোণায় আমির ফয়সাল হত্যার আসামিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে সংবাদ সম্মেলন