ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

জেলায় শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন জুড়ী থানার ওসি এসএম মাইন উদ্দিন


মনিরুল ইসলাম, মৌলভীবাজার  photo মনিরুল ইসলাম, মৌলভীবাজার
প্রকাশিত: ১৪-৩-২০২৪ দুপুর ১:৪১

মৌলভীবাজার জেলা পুলিশের কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি)  নির্বাচিত হওয়ায় জুড়ী থানার এসএম মাইন উদ্দিনের হাতে ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার মোঃ মনজুর রহমান বিপিএম, পিপিএম (বার)।

বুধবার (মার্চ) সকাল ১০.৩০ ঘটিকায়  মৌলভীবাজার পুলিশ লাইনস্ ড্রিল শেডে অনুষ্ঠিত কল্যাণ সভা ও মাসিক অপরাধ পর্যালোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) দীপংকর ঘোষের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলা  পুলিশ সুপার মোঃ মনজুর রহমান বিপিএম, পিপিএম (বার)। 

কল্যাণ সভায় জেলা পুলিশের বিভিন্ন থানা, ফাঁড়িসহ অন্যান্য ইউনিটে কর্মরত পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও তার সমাধান এবং পুলিশের বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। পরে দুপুর ০১.০০ ঘটিকায় মৌলভীবাজার জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্)  মোহাম্মদ সারোআর আলমের সঞ্চালনায় মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। অপরাধ পর্যালোচনা সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোঃ মনজুর রহমান বিপিএম, পিপিএম (বার)।

অপরাধ সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিট পুলিশিং কার্যক্রম জোরদার, গ্রেফতারি পরোয়ানা তামিল, মুলতবি মামলা ও জিডি, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি ও জেলার গোয়েন্দা কার্যক্রম বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। অপরাধ সভায় মৌলভীবাজার জেলার থানা ও পুলিশ সদস্যদের কৃতিত্বপূর্ণ অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।

পুলিশ হেডকোয়ার্টার্সের পুরস্কারের অভিন্ন মানদন্ডের আলোকে ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হন জুড়ী থানার এসএম মাইন উদ্দিন। পুলিশ সুপার মোঃ মনজুর রহমান বিপিএম, পিপিএম (বার) শ্রেষ্ঠত্ব অর্জনকারী জুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাইন উদ্দিনের হাতে ক্রেস্ট ও ধন্যবাদপত্র তুলে দেন।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(ডিএসবি)  মোহসিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমল হোসেন এবং মৌলভীবাজার জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও থানার অফিসার ইনচার্জগণ।

এমএসএম / এমএসএম

মনপুরায় সাজাপ্রাপ্ত পলাতক এক নারী মাদককারবারি আটক

আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার

বাঘা থেকে ১২৫ বোতল ফেন্সিডিলসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার, আটক করেছে র‍্যাব-৫

নবীগঞ্জে মৎস্য সম্পদ বৃদ্ধিতে বড় উদ্যোগ

পটুয়াখালীতে গুনে গুনে ঘুষ নেন রাঙ্গাবালীর তহশিলদার সোবহান

রায়গঞ্জে তীব্র গরমে পথচারীদের জন্য টিউবওয়েল স্থাপন

বাবুগঞ্জে সালিশ বৈঠকে হামলার অভিযোগ, আহত একই পরিবারের ৩

পটুয়াখালীতে বীর মুক্তিযোদ্ধার বসতবাড়ীতে হামলা, ভাংচুর, ৪ জনকে রক্তাক্ত জখম, থানায় মামলা

বরগুনায় এজলাসে আসামির হামলা, ৩ পুলিশ সদস্য আহত

জনপ্রতিনিধি নেই, তবু সন্ধ্যা পর্যন্ত চলছে দাপ্তরিক কার্যক্রম

তিতাস উপজেলা প্রেসক্লাবের নতুন কমিটি গঠন

বাকেরগঞ্জ পৌরসভায় পথ কুকুরকে জলাতঙ্ক টিকা কার্যক্রম শুরু

মনপুরায় ২৫২ পিস ইয়াবাসহ যুবক আটক