ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

পুরোপুরি ট্রানজিস্টরনির্ভর প্রথম কম্পিউটার


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১৪-৩-২০২৪ দুপুর ৪:৩

যুক্তরাষ্ট্রের এটিঅ্যান্ডটি বেল ল্যাবরেটরিজ প্রথম পুরোপুরি ট্রানজিস্টরনির্ভর কম্পিউটার নির্মাণ সম্পন্ন করার ঘোষণা দেয়। ট্র্যাডিক নামের এই কম্পিউটারকে ‘জায়ান্ট ব্রেন’ নামেও ডাকা হয়। ট্র্যাডিক (টিআরএডিআইসি) নামের পূর্ণরূপ হলো ট্রানজিস্টর ডিজিটাল কম্পিউটার বা ট্রানজিস্টরাইজড এয়ারবর্ন ডিজিটাল কম্পিউটার। ট্র্যাডিকে ছিল প্রায় ৮০০ ট্রানজিস্টর। সেই সময়ে প্রচলিত ভ্যাকুয়াম টিউবের বদলে ট্রানজিস্টর ব্যবহার করা হয়েছিল। ট্রানজিস্টরের ব্যবহারে ১০০ ওয়াটের কম বিদ্যুৎ খরচে কম্পিউটারটি চালানো যেত। তুলনা করলে ভ্যাকুয়াম টিউবের কম্পিউটারের ২৯ ভাগের এক ভাগ বিদ্যুৎ খরচ হতো ট্রাডিক কম্পিউটারে।  

পাজল ঘরানার সর্বকালের অন্যতম জনপ্রিয় ভিডিও গেম টেট্রিসের স্রষ্টা আলেক্সি লিওনিদোভিচ পাশোৎনভ রাশিয়ার মস্কোতে জন্মগ্রহণ করেন। এই রুশ–মার্কিন কম্পিউটার প্রকৌশলী ও ভিডিও গেম ডিজাইনার ১৯৮৫ সালে টেট্রিস ভিডিও গেমের নকশা করেন। তৎকালীন সোভিয়েত ইউনিয়নের একাডেমি অব সায়েন্সেসের দোরাদনিৎসিন কম্পিউটিং কেন্দ্রে কাজ করার সময় তিনি এর উন্নয়ন করেন।  

১৯৯১ সালে আলেক্সি লিওনিদোভিচ পাশোৎনভ যুক্তরাষ্ট্রে চলে আসেন। পরবর্তী সময়ে তিনি মার্কিন নাগরিকত্ব গ্রহণ করেন। ১৯৯৬ সালে পাশোৎনভ ডাচ ভিডিও গেম ডিজাইনার হেঙ্ক রজারসের সঙ্গে দ্য টেট্রিস কোম্পানি প্রতিষ্ঠা করনে। টেট্রিস গেম তুমুল জনপ্রিয়তা পেলেও পাশোৎনভ গেম বিক্রি থেকে কোনো রয়্যালটি গ্রহণ করেননি। টেট্রিসের মতো গেম পরে বেশ কিছু প্রতিষ্ঠান তৈরি করে। 

 

Israt / Israt

বৈশ্বিক প্রযুক্তি অর্থনীতির অন্যতম মঞ্চ ওয়েব সামিট: লিসবন থেকে দোহা এবং বাংলাদেশের সম্ভাবনা

এআইয়ের প্রভাবে রাষ্ট্র ও ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেইজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ!

নিরাপত্তা নাকি গোপনীয়তার সংকট? চারপাশের ক্যামেরা নিয়ে নতুন বিতর্ক

শেষ হলো IBC 2026 -বিশ্ব মিডিয়ায় প্রযুক্তির নতুন দিগন্ত

IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়

‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন

অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ

ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক

একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই

প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের

শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা