শিবচরে চোরাই গরুসহ ৩জন আটক
শিবচর উপজেলার দক্ষিণ বহেরাতলা ইউনিয়নে চোরাই গরুসহ তিন চোরকে আটক করেছে পুলিশ। বুধবার(১৩ মার্চ) দিনগত রাত ২ টার দিকে উপজেলার বহেরাতলা এলাকা থেকে গরুসহ তিন চোরকে আটক করা হয়। এসময় গরু পরিবহনের কাজে ব্যবহৃত একটি ট্রাক ও তালা খোলার একটি যন্ত্র জব্দ করে পুলিশ।
জানা গেছে, বুধবার গভীর রাতে ২ টি গরু বেঁধে ট্রাকযোগে পালাচ্ছিল এক ডাকাতদল। রাত ২ টার দিকে বহেরাতলা দক্ষিণ ইউনিয়নের বহেরাতলা বাজার পার হবার সময় পুলিশের টহল ভ্যান দেখে ট্রাকটি উল্টোপথে পালাতে চেষ্টা করলে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের পুকুরে পড়ে যায় ট্রাকটি। এসময় পুলিশ দ্রুত এসে ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করে। এবং ট্রাকে গাভী ও একটি বাছুর দেখতে পায়।
এদিকে ভোরে পুকুরের পাশের এক গর্তে লুকিয়ে থাকা অবস্থায় আরো একজনকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা।
ভুক্তভোগী মো.ওমর আলী বলেন,'রাতে আমার গোয়াল ঘর থেকে বাচ্চাসহ গাভী চুরি হয়। রাত ২ টার দিকে বহেরাতলা বাজারে মাইকিং শুনে আমি ছুটে যাই। তখন দেখি ট্রাকে আমার গাভীসহ বাচ্চা বেঁধে রাখা। গাভীটি গুরুতর আহত হলে সকালে জবাই করা হয়। বাচ্চাটি সুস্থ্য আছে।'
শিবচর থানার উপ-পরিদর্শক(এসআই) নূর মোহাম্মাদ জানান,'রাতে আমরা বহেরাতলা বাজারে টহল দিচ্ছিলাম। তখন চুরি করা গরু নিয়ে চোরচক্র ট্রাকে করে যাচ্ছিল। আমাদের দেখে পালিয়ে যাওয়ার সময় ট্রাকটি পাশের পুকুরে পড়ে যায়। ঘটনাস্থল থেকে দুইজন এবং ভোরে আরও একজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান আছে।'
এমএসএম / এমএসএম
গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময় সভা
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ
ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়
শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন