পত্নীতলায় খুচরা দোকানে বিক্রি হচ্ছে সরকারি চাল, নিরব প্রশাসন
নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর পৌর শহরের নতুনহাট বাজারে সৌখিন ট্রেডার্স এর মালিক ছানোয়ার হোসেন এর খুচরা চালের দোকানে ১১ বস্তা খাদ্যবান্ধব কর্মসূচির ৩৩০ কেজি চাল মজুদ করে রাখার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকেল ৫টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, দোকান ঘরে সারিবদ্ধ করে রাখা আছে ১১বস্তা চাল। বস্তার উপলে লিখা আছে ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ’। বিষয়টি তাৎক্ষনিকভাবে উপজেলা নিবার্হী অফিসারকে জানানো হলে তিনি কোন ব্যবস্থা গ্রহণ করেননি।
নতুনহাট এলাকার স্থানীয় বাসিন্দা রবিউল ইসলাম, সাগর হোসেনসহ কয়েক বলেন, এখানে বেশ কয়েক ব্যবসায়ী আছে যারা নিয়মিত সরকারি চাল গোপনে কিনে বস্তা পাল্টিয়ে বিক্রি করে থাকে। কম দামে কিনে বেশি দামে বিক্রি করায় তাদের এক ধরনের মূল ব্যবসা।
দোকান মালিক ছানোয়ার হোসেন বলেন, আমি তো জানিনা এগুলো সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল। যা দোকানে কিনে রাখা যাবেনা। একজন গ্রাম পুলিশ, বিজিবি সদস্য ও ফায়ার সার্ভিস এর কর্মী চাল আমার কাছে বিক্রি করেছে। তাই দোকানে রেখেছি। তারা এগুলো সম্ববত সরকারিভাবে রেশন হিসেবে পায়। এর বেশি কিছু বলতে পারবোনা।
বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার মোছা: পপি খাতুনকে দ্বিতীয় বার রাত ৮টায় ফোন করা হলে তিনি বলেন, সত্যতা পেলে ব্যবস্থা নেওয়া হবে।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি