ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

মান্দায় ইউনিয়ন ভূমি কর্মকর্তা ও পুলিশের সাথে যোগাযোগ করে মাটি কর্তনের অভিযোগ


মান্দা প্রতিনিধি photo মান্দা প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৩-২০২৪ দুপুর ৪:২৬

 নওগাঁর মান্দায় ইউনিয়ন ভূমি কর্মকর্তা ও পুলিশের সাথে সখ্যতা করে অবৈধভাবে যত্রতত্র মাটি কাটার অভিযোগ উঠেছে। সম্প্রতি পুকুর সংস্কারের অজুহাতে অবৈধ মাটি ব্যবসায়ী আল মামুন ও আব্দুল মাজেদ রাস্তাঘাট নষ্ট করে মান্দা সদর ইউনিয়নের চক-মুনসব এলাকায় এমন কর্মযজ্ঞ চালাচ্ছেন। মাটি ব্যবসায়ীরা সদর ইউপির সাহাপুর এলাকার বাসিন্দা। পাকা রাস্তা-ঘাট নষ্ট করে রাস্তার পাশের সরকারি জমি ভরাট করে দিচ্ছেন। এতে করে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছেন তাঁরা। যেন দেখার কেউ নেই। পাকা রাস্তায় কাঁদা পড়ে, কাঁচা রাস্তায় পরিণত হয়েছে। যেকোন সময় পিচলে পড়ে মটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন আরোহীরা বড় ধরণের দূর্ঘটনার শিকার হতে পারেন। ইতিমধ্য অনেকে কাঁদায় পিচলে পড়ে দূর্ঘটনার শিকার হয়েছেন। এছাড়াও দীর্ঘদিন রাস্তায় কাদা পড়ে শুকিয়ে অসহনীয় ধোলাই পরিণত হয়েছে। এখন এই রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছেন। গাড়ি চলাচলের সময় পথচারীদের ভোগান্তির পৌঁহাতে হচ্ছে। এই রাস্তায় চলাচলে পথচারীদের শরীর ফ্যাকাশে বর্ণ ধারণ করছেন। অন্যদকে পরিবেশ বিঘ্নিত হচ্ছেন। আশেপাশের জনবসতি ও গাছ পালা ধুলোয় ধুসর রং ধারণ করছেন। এলাকাবাসী অতিষ্ঠ হলেও বাঁচার উপায় পাচ্ছেন না। প্রতিবাদ করলে উল্টো মাটি ব্যবসায়ী তাদেরকে হুমকি দিচ্ছেন। 
সরেজমিনে গেলে স্থানীয়রা জানান, তাদেরকে নিষেধ করলে হুমকি দিচ্ছেন। স্থানীয় কিছু নেতাকর্মীদের ম্যানেজ করে এসব করে যাচ্ছেন। তাদের ভয়ে কেউ কোন কিছু বলতে পারছেন না।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক জনপ্রতিনিধি জানান, বেশ কয়েকদিন আগে রাস্তাঘাট নষ্টসহ পরিবেশ দূষণের জন্য বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করা হয়েছে এরপরেও অবৈধ মাটি ব্যবসায়ীরা ভূমি অফিস ও থানা পুলিশকে ম্যানেজ করে নির্বিঘ্নে এসব কর্মযোগ্য চালিয়ে যাচ্ছেন।
মাটি ব্যবসায়ী আব্দুল মাজেদ ও আল মামুনের সাথে যোগাযোগ করা হলে তাঁরা জানান, ইউনিয়ন ভূমি অফিস ও পুলিশের সাথে কথা বলেই মাটি কাটছি।
এব্যাপারে সদর ইউনিয়ন ভূমি কর্মকর্তা হাসিবুর রহমান জানান, মাটি কাটার ব্যাপারে আমার সাথে কোন যোগাযোগ হয়নি। এবিষয়ে কিছু জানিনা। অন্য কারো সাথে যোগাযোগ করলে করতে পারে।

এব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল কাজী জানান, টাকা পয়সা লেনদেনের বিষয় সত্য নয়। একজন অভিযোগ করতেই পারে সেটা সত্যতা যাচাই করবেন। তিনি আরো বলেন পুলিশের বিরুদ্ধে কিছু লেখার আগে যাচাই করে লিখবেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সীর সাথে কথা হলে তিনি জানান, মাটি কেটে রাস্তাঘাট নষ্ট করার কোন সুযোগ নেই। অবৈধভাবে পুকুর খনন করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএসএম / এমএসএম

উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার

পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২

উত্তরাঞ্চলে আউশ ধানের কম দাম কৃষকদের লোকসান বাড়াচ্ছে উচ্চ উৎপাদন খরচের মাঝে ধানের দরপতন

আওয়ামী লীগ-কে ফেরাতে জামায়াতের দৌড়ঝাঁপ চলছে: রাশেদ খান

কুমিল্লায় একরাতে ১৮ থানায় পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ৬২৪

নরসিংদীতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যবিষয়ক ফ্যামিলি হেলথ ফোরাম

চট্টগ্রামে অগ্রণী ব্যাংকের পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নওগাঁয় কারাম উৎসবে তুলে ধরা হলো কার্মা ও ধার্মা—দুই ভাইয়ের কাহিনি

বাবুগঞ্জ ডিগ্রী কলেজে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

হাওরের প্রত্যন্ত গ্রাম থেকে সহকারী জজ শুভ আহমেদ