ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

টাঙ্গাইল জেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব ভোক্তা অধিকার সংরক্ষণ দিবস পালন


রাশেদ খান মেনন, টাঙ্গাইল photo রাশেদ খান মেনন, টাঙ্গাইল
প্রকাশিত: ১৫-৩-২০২৪ বিকাল ৫:২৩

স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি' এই প্রতিপাদ্য নিয়ে টাঙ্গাইলে বিশ্ব ভোক্তা অধিকার সংরক্ষণ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ১৫ মার্চ শুক্রবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ জিয়াউল ইসলাম চৌধুরী সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইলের সহকারী পরিচালক সিকদার শাহীনুর আলম, ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি আবুল কালাম মোস্তফা লাবু, কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জেলা শাখার সভাপতি আবু জুবায়ের উজ্জল ও মানবাধিকার সংস্থা "হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি" টাঙ্গাইল জেলা শাখার সভাপতি সাংবাদিক মোঃ রাশেদ খান মেনন (রাসেল)'সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ব্যবসায়ী নেতৃবৃন্দ। এ সময় ব্যবসায়ী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। এসময় বক্তারা বাজার নিয়ন্ত্রণে বিভিন্ন পদক্ষেপ নেয়ার দাবি জানান। রমজান মাসে প্রতিনিয়ত বাজার তদারকির আহবান জানানো হয়। যাতে বাজারে অসাধু ব্যবসায়ীরা উচ্চ মুল্যে নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিক্রি করতে না পারে। এ সময় বক্তারা আরো বলেন, অসাধু ব্যবসায়ীদের দ্বারা ভোক্তার অধিকার ক্ষুন্ন হওয়ার পরেও, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর টাঙ্গাইল অফিসে অভিযোগ করে তারা কোন প্রতিকার পাচ্ছে না। এ ব্যাপারে জেলা প্রশাসন'সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন ভোক্তারা। 

এমএসএম / এমএসএম

স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল

কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি

আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়

ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত

বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ

মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান

রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস

ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার

খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা

বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ