বাঁশখালীতে দু'পক্ষের মারামারি আহত -৬
চট্টগ্রামের বাঁশখালীতে দোকানের বকেয়া বাবত পাওয়ানা টাকা নিয়ে কথা কাটাকাটির জেরে দুপক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে, এতে অন্তত ৬ জন আহত হয়েছে।
১৩ মার্চ (বুধবার) দুপুর ১ টা ৪৫ মিনিটের দিকে উপজেলার বৈলছড়ী ইউপির ৭ নং ওয়ার্ডের মাহমুদ আলী পড়া (মাদালী পাড়া) এলাকায় এই ঘটনা ঘটেছে।
আহতরা হলেন, ওই এলাকার মৃত শহর মুল্লুক এর ছেলে মোঃ জাগের আহমদ (৬৫), মোজাফফর আহমদ (৭০), মোজাফফর আহমদের ছেলে মোঃ দেলোয়ার হোসেন (৩৭),সোলতান আহমেদের মেয়ে জেয়াছমিন আক্তার, মোজাফফর আহমদের মেয়ে পারভীন আক্তার, জাকের আহদের স্ত্রী কুলছুমা খাতুন ( ৫৫)।
আহতদের মধ্যে অবস্থা গুরুতর হওয়াতে ৩ জনকে উন্নত চিকিৎসার জন্যে চমেক হাসপাতালে প্রেরণ করেছে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল কতৃপক্ষ।
আহত জাকের আহমদ বলেন, আমি একটি মুদির দোকান করি, ওই দোকান থেকে শাহেব মিয়ার ছেলেরা বিভিন্ন মালামাল বাকী নেয়াতে তাদের কাছ থেকে দোকানের বকেয়া বাবৎ ১৫ হাজার টাকার বেশি পাওয়ানা আছি, আমি দোকানের মালামাল আনতে শহরে যাওয়ার জন্যে ঘটনার একদিন আগে তাদের কাছ থেকে পাওয়ানা টাকা চেয়েছিলাম, কিন্তু তারা টাকা না দিয়ে উল্টো আমার উপর হামলা করেছে। আমার আর্তচিৎকার শুনে আমার বড় ভাই মোজাফফর আহমদ এবং ভাইপোত দেলোয়ার আমাকে উদ্ধার করতে গেলে শাহেব মিয়ার ছেলে মোঃ মন্টু, মাহবুব, পারভেজ, বেলালসহ ১০-১২ জন লোক দ্যা, কিরিচ, লাঠিসোঁটা নিয়ে এই হামলা চালিয়েছে বলে জানান তারা। এসময় হামলাকারীদের কাছ থেকে পাবলিকরা ছিনিয়ে নিয়েছে মর্মে একটি লম্বা কিরিচ, একটি রাম দা, কয়েকটি লাঠি ঘর থেকে বের করে সাংবাদিকদের দেখান আহতদের পরিবারের সদস্যরা, মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তারা।
অপরদিকে শাহেব মিয়ার ছেলে সজিব মিয়া ও মাহবুবসহ তাদের পরিবারের দাবি, দোকানের টাকা পাবে ঠিক, কিন্তু তারা আমাদের ঘর থেকে বের হতে দিচ্ছে না, মোজাফফর আহমদ গংরা আমাদের ক্ষেতখোলা নষ্ট করে দিয়েছে, আমাদের ঘরের উঠানে সিএনজি রেখেছি সেটিও সামনে গ্লাস ভেঙ্গে দিয়েছে, দা, কিরিচ ও লাঠিসোঁটা নিয়ে আমাদের ঘর ঘেরাও করে রেখেছে, আমরা প্রাণে বাঁচতে ৯৯৯-এ কল করে প্রশাসনকে খবর দিয়েছি।আমাদের হামলা করতে মোজাফফর গংদের ঘরে মওজুদ করে রাখা দা, কিরিচ ও লাঠিসোঁটা এবং দেশীয় অস্ত্র শস্ত্র গুলো উল্টো আমাদের থেকে উদ্ধার করেছে মর্মে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে যাচ্ছে, ঘরে মওজুদ করে রাখা দা,কিরিচ ও অবৈধ অস্ত্র-শস্ত্র মোজাফফর গংদের ঘর থেকে উদ্ধার করতে প্রশাসনের কাছে দাবিও জানান তারা।
এবিষয়ে বাঁশখালী থানা পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) সুধাংশু শেখের হালদার জানান, ঘটনার দিন সন্ধ্যায় সরকারি নং ৯৯৯ -এ কলের মাধ্যমে জানতে পেরে আমি কয়েকজন পুলিশ সদস্যদের নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়,বর্তমানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এবিষয়ে জানে আলম নামে একজন এসে থানায় একটি এজাহার দিয়ে গেছে বলে শুনেছি, মামলা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।
এমএসএম / এমএসএম
জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ
সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা
মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ
চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন
অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ
আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার
বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প
তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন
দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ
ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু
বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল
গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি