নওগাঁয় স্বতন্ত্র প্রার্থীর ভোট করায় বসতবাড়ী ও ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা-ভাংচুর ও মারপিটের অভিযোগ
নওগাঁ-৩ আসনে স্বতন্ত্র (ট্রাক) প্রতিকের প্রার্থী ছলিম উদ্দীন তরফদারের ভোট করার অভিযোগে ইউপি সদস্য নাসির উদ্দীনের বসতবাড়ী ও ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে শনিবার বেলা ১১ টায় দিকে মহাদেবপুর উপজেলার সফাপুর ইউপির হাট পাঠাকাটা এলাকায়।
ভূক্তভোগী নাসির উদ্দীন সফাপুর ইউপি সদস্য ও ইউনিয়ন আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক।
অপরদিকে, অভিযুক্তরা হলেন, পাঠাকাটা এলাকার কাদের শাহ, মোস্তাকিম হোসেন, বিপলু হালদার আব্দুল মান্নান গাইন, শ্রীনগর এলাকার মহসিন আলী ও বিনোদপুর এলাকার সামসুল হকসহ আরো ২০/২৫ জন।
সরেজমিনে গেলে ভূক্তভোগী নাসির উদ্দীন জানান, স্বতন্ত্র প্রার্থী ছলিম তরফদারের ট্রাক প্রতিকে ভোট করার জন্য অভিযুক্তরা মামার বসতবাড়ি ও আমার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর চালিয়ে গাছ রোপণ করেন। এসময় বাঁধা প্রদান করলে আমার মা নাসিমা বিবি ও মামি সাবিনা বিবিকে মারপিট করে রক্তাক্ত জখম করেন। পরে পুলিশ এসে পরিবেশ শান্ত করেন।
অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, পাঠাকাটা বাজার বণিক সমিতির নির্দেশে আমরা দখল করছি।
এব্যাপারে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, বসতবাড়িতে হামলা ভাংচুর ও মারপিটের ঘটনার বিষয়ে আমার জানা নেই। তবে অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এমএসএম / এমএসএম
আদমদীঘিতে সাজাপ্রাপ্তসহ দুই জন গ্রেপ্তার
পাঁচবিবিতে গবাদি পশু বিতরণ
বিলাইছড়িতে ডাউন পাড়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির প্রাক নিবন্ধন সভা অনুষ্ঠিত।
রায়পুরে জুলাই শহিদ দিবসের অনুষ্ঠানে নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতার উপস্থিতি ঘিরে বিতর্ক
হাকিমপুরে মাদক সেবনের দায়ে ২ জন ও বহনের দায়ে ১ জন আটক
মোবাইলে খেলা দেখতে গিয়ে খালে পড়ে মৃত্যু, দুই দিন পর ভেসে উঠল লাশ
ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাড়ে চার বছরে ২,২০১ নরমাল ডেলিভারি
বাঘায় মাদক ও বলাৎকার মামলার অভিযুক্ত গ্রেপ্তার ২
বড়লেখায় 'কৃষক কার্ড' বাস্তবায়নের তথ্য সংগ্রহের উদ্বোধন
সোনাহাট স্থলবন্দরের কুখ্যাত মাদক সম্রাজ্ঞী ‘গেন্দি’ ১০৩ পিস ভারতীয় ইয়াবাসহ গ্রেফতার
চট্টগ্রামে বৃদ্ধের রহস্যজনক মৃত্যু: পিটিয়ে হত্যার অভিযোগ, মূল অভিযুক্ত গ্রেপ্তারের দাবি পরিবারের
নৈতিকতা ও দেশপ্রেমে সমৃদ্ধ মেধাবীরাই গড়বে আগামী বাংলাদেশঃ ড. শফিকুল ইসলাম মাসুদ