শিবগঞ্জের সড়ক দুর্ঘটনায় নারী নিহত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সড়ক দূর্ঘটনায় সাইরিন আক্তার রিপা (২৮) নামে এক নারী নিহত হয়েছেন। নিহত নারী উপজেলার কানসাট ইউনিয়নের বাগদূর্গাপুর গ্রামের সাইদুর রহমানের মেয়ে। শুক্রবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের জালমাছমারী ঈদগাহের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যায় সাইরিন ও তার ভাগিনা সফিউল্লাহ মোটরসাইকেলযোগে রাজশাহী হতে নিজ বাড়ি ফিরছিলেন। এ সময় শিবগঞ্জ পৌর এলাকার জালমাছমারী ঈদগাহের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন সাইরিন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
এমএসএম / এমএসএম
গাজীপুরে নারী ব্যবসায়ীর দোকানে হামলা, মারধর ও শ্লীলতাহানির অভিযোগ
জুড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ মহড়া
লোহাগড়ায় মাদকবিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত
রাজস্থলীতে নারীর প্রতি সহিংসতা রুখতে সচেতনতামূলক কর্মশালা সভা
সিংগাইরে চাঞ্চল্যকর স্কুলছাত্রী হত্যাকাণ্ডের ঘটনায় প্রেমিক আটক, বাড়িঘর ভাংচুর
টঙ্গীতে যুবদলের শোডাউন, নাশকতা ও অপপ্রচারের বিরুদ্ধে অবস্থান
দাউদকান্দিতে পৃথক অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও নিষিদ্ধ সংগঠনের সদস্য গ্রেফতার
নেত্রকোণায় ২টি শিক্ষা প্রতিষ্ঠানে ৮টি ক্লাব উদ্বোধন
কুড়িগ্রামে স্থানীয় পর্যায়ে সরকারি সেবার সহজপ্রাপ্যতা নিশ্চিতকরণে অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত
আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু
ধামরাইয়ে বেহাল সড়কের সংস্কার করলেন নাজমুল হাসান অভি