প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন বলেই সারা বিশ্ব বাংলাদেশকে সম্মান করে - এমপি রশীদুজ্জামান
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আছেন বলেই সারা বিশ্ব বাংলাদেশকে সম্মান করে উল্লেখ করে খুলনা -৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য মো. রশীদুজ্জামান বলেছেন,শেখ হাসিনা মানেই উন্নয়ন। বিশ্ব নেতৃবৃন্দ যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসায় পঞ্চমুখ । বিএনপি তখন রীতিমতো টাকা খরচ করে বিদেশে লবিস্ট নিয়োগ করে দেশ রিবোধী ষড়যন্ত্রে লিপ্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে বারবার ষড়যন্ত্র হয়েছে, ষড়যন্ত্র চলছে। দেশবিরোধী, খুনি, মৌলবাদী চক্র, মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি যেন মাথা চাড়া দিয়ে না উঠতে পারে সে ব্যাপারে সজাগ থেকে উপজেলা আওয়ামী লীগ পরিবারকে ঐক্যবদ্ধ, সহনশীল থাকতে হবে।নিজেরা ঐক্যবদ্ধ থাকলে আওয়ামী লীগ শক্তিশালী হবে, শেখ হাসিনার হাত শক্তিশালী হবে দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত থাকবে। তাই ঐক্যবদ্ধ ও শক্তিশালী আওয়ামীলীগই সকল ষড়যন্ত্রের জবাব দেবে।১৬ মার্চ (শনিবার) সকাল ১০ টায় কয়রা সরকারি মহিলা কলেজের হলরুমে কয়রা উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।এসময় দলকে শক্তিশালী করতে নেতাকর্মীদের বিভিন্ন নির্দেশনা দিয়ে দুঃসময়ে দলের পাশে থাকা নেতা-কর্মীরা যাতে অবহেলিত না হন সেদিকে বিশেষ নজর দেওয়ার জন্য দলের নেতাদের নির্দেশ দেন এমপি । কয়রা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিএম মোহসিন রেজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিশিত রঞ্জন মিস্ত্রীর সঞ্চালনায় বর্ধিত সভায় বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কেরামত আলী, উপ-দপ্তর সম্পাদক মো. খায়রুল আলম, উপজেলা আওয়ামীলীগ নেতা বীরমুক্তিযোদ্ধা একেএম ফজলুল হক, মাস্টার কফিল উদ্দিন, আব্দুর রহমান সানা, মো. জাফরুল ইসলাম পাড়, অ্যাডভোকেট মোশারাফ হোসেন,জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহ আল মামুন লাভলু, আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান এসএম বাহারুল ইসলাম, কবি জিএম সামছুর রহমান, ইউপি চেয়ারম্যান সরদার নুরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান গাজি আব্দুস সামাদ, ইউপি চেয়ারম্যান মোড়ল আছের আলী মোড়ল, মহিলা আওয়ামী লীগ নেত্রী নিলিমা চক্রবর্তী, যুব মহিলালীগ নেত্রী সুলতানা মিলি, শ্রমিকলীগ নেতা মো. আলামিন হোসেন, আমিরুল ইসলাম, কৃষকলীগ নেতা শাহিনুর রহমান, জেলা ছাত্রলীগ নেতা ইমরান হোসেন জ্যাকিসহ উপজেলা আওয়ামী লীগ ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তৃতা করেন। সভায় সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে গুরত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত