ঢাকা সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

চট্টগ্রামের এক অসহায় নারীর জায়গা দখলের চেষ্টার অভিযোগ


চট্টগ্রাম অফিস photo চট্টগ্রাম অফিস
প্রকাশিত: ১৬-৩-২০২৪ বিকাল ৫:৫৬

আদালতের আদেশ অমান্য করে চট্টগ্রাম নগরীর বায়োজিদ থানাধিন শীতলঝর্ণা এলাকার পাচঁলাইশ থানার আওয়ামী লীগের সাবেক কমিশনারের এয়াকুবের পরিবারের উপর বিভিন্নভাবে নির্যাতন করে আসছেন ভূমিদুস্য চক্রের রাউজানের রাশেদুল আলম। গত ১৩ মার্চ বুধবার উক্ত জায়গায় বিবাদী রাশেদুল আলম মাটি ভরাট ও নির্মাণ কাজ করা অবস্থায় বায়োজিদ থানার এসআই জসীম উদ্দীন কাজের সরঞ্জামাদিসহ ৩ জন শ্রমিককে আটক করে থানায় নিয়ে যায় পরে তাদের কে আদালতে প্রেরণ করেন। পাঁচলাইশ থানার আওয়ামী লীগের নেতা ও ৭ নং ওয়ার্ডের মৃত এয়াকুব কমিশনারের জায়গা জমি দখল মাটি ভরাট ও বাড়ি নির্মাণ করার অভিযোগ উঠেছে রাউজানের ভূমিদুস্য রাশেদুল আলমের বিরুদ্ধে। পাচঁলাইশ থানা আওয়ামীলীগের মৃত এয়াকুব  সাবেক কমিশনারের পরিবার সূত্রে জানা যায়, গত ৩ বছর যাবত বিভিন্নভাবে নির্যাতন করছে এই জায়াগা জমি নিয়ে রাউজানের রাশেদুল আলম গং। অপর ২৯১৩/২১ মামলার ২১/১১/২০২১ সালে সিনিয়র সহকারী জজ তাহরিনা আক্তার নওরীন এর ৫ম সিনিয়র  সহকারী  জজ আদালতে স্থায়ী নিষেধাজ্ঞা  মামলা করেন আমেনা বেগম বাদী হয়ে। আদালত মামলার গুরুত্ব বিবেচনা করে নালিশী তফসিলোক্ত সম্পত্তির বিবাদী যাহাতে রূপ পরিবর্তন করতে না পারে, কিংবা নালিশী তফসিলোক্ত সম্পত্তি  বেআইনীভাবে হস্তান্তর  ও বাদীগনকে উচ্ছেদ করিতে না পারে তৎমর্মে বিবাদীকে আপত্তি দাখিল ও ঐ জায়গার উপর স্থায়ীভাবে নিষেধাজ্ঞা দেয়। এতে আরো বলা হয় দু'তোরফা সুনানীঅস্তে নিষ্পত্তি না হওয়ায় পর্যন্ত অন্তর্বতীকালীন নিষেধাজ্ঞার আদেশ বলবত থাকবে। এর জায়গায় মাটি ভরাট ও বাড়ি নির্মাণের কাজ করছে জানতে পারায়, ফারজানা ও আমেনা বেগম এডভোকেট যবিউল  হোসেনসহ বায়োজিদ থানাকে জানালে ওসি নির্দেষক্রমে এসআই বাবুল মিয়ার ফোর্স গিয়ে জায়গা থেকে বিবাদী রাশেদুল আলম ও কর্মরত কাজের  লোকজন, সরঞ্জামদি সহ আটক  করে থানায় নিয়ে যায়। তারপরও  থেমে  নেই ভূমিদস্য রাশেদুল আলম, আইনকে তোয়াক্কা না করে জবর দখলের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে ভূমিদুস্য রাশেদুল আলম গং মৃত্যু এয়াকুব কমিশনারের অসহায় পরিবারের উপর বিভিন্ন সময় হুমকি-ধমকি দিয়ে যাচ্ছেন রীতিমতো। মৃত এয়াকুব কমিশনারের পরিবারের আমেনা  বেগম ও ফারজানা বেগম এর প্রতিকার চেয়ে মাননীয় প্রধানমন্ত্রী  শেখ হাসিনা ও প্রশাসনের প্রতি আকুল আবেদন জানিয়েছেন।

এমএসএম / এমএসএম

বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত

নরসিংদীতে অ্যাথলেটিকস প্রশিক্ষণের উদ্বোধন, অংশ নিচ্ছে ৪০ শিক্ষার্থী

আত্রাইয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদ্‌যাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

রাজশাহীতে পরিত্যক্ত আ.লীগ কার্যালয়ের জায়গায় ‘অর্পিত সম্পত্তি’র সাইনবোর্ড

রায়গঞ্জে ইটভাটায় অভিযানে দুই ভাটায় ৯ লাখ টাকা জরিমানা

শ্রীমঙ্গলে পুলিশের জালে ৪ ছিনতাইকারী

যশোরে বিচারকের বিরুদ্ধে মামলা ওয়ারেন্ট থাকায় আদালত চত্বরেই বাদী আটক

জনতার হৃদয়ে এখনো ‘মিঠু’: অসুস্থতা জয় করে ফের মাঠে, কৃতজ্ঞতায় আপ্লুত সাবেক চেয়ারম্যান

মাগুরা শহরের যানজট নিরসন ও ফুটপাত দখলমুক্ত করতে নবনিযুক্ত পুলিশ সুপারের বিশেষ অভিযান

তনু হত্যার ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

ধামরাইয়ে জমি দখলের চেষ্টা, সাইনবোর্ড ও সিমানা খুঁটি উপড়ে ফেলা ও ভাঙচুরের অভিযোগ

ঠাকুরগাঁওয়ে ১৯ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

কোটালীপাড়ায় ২৪ ঘণ্টার মধ্যেই কুশলা খাল দখলমুক্ত করলো প্রশাসন