ঢাকা বৃহষ্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

প্রেস রিলিজ জাতীয় পাট দিবস-২০২৪ উদযাপন


মতিন গাজী, অভয়নগর photo মতিন গাজী, অভয়নগর
প্রকাশিত: ১৭-৩-২০২৪ দুপুর ১:৪৪
১৪ মার্চ ২০২৪ ইং বৃহস্পতিবার সকাল ১০.০০ ঘটিকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, ঢাকায় জাতীয় পাট দিবস-২০২৪ উদ্ভোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা,এমপি ৬ টি পাটকল এবং বহুমুখী পাট পণ্যের মেলার শুভ উদ্ভোধন করেন । অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী বলেন, “পাট পণ্য পরিবেশ বান্ধব পণ্য । এই পণ্যের বহুমুখী  ব্যবহার এবং  উৎপাদন ও রপ্তানী করার আমাদের ভালো সুযোগ রয়েছে। পাটের সাথে সম্পর্কিত পাটজাত পণ্য , কৃষক ও পাটকল সহ সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান অর্থনীতিতে ব্যাপক ভুমিকা রাখতে পারে ।
অনুষ্ঠানে সভাপতি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাননীয় মন্ত্রী, বস্ত্র ও পাট মন্ত্রনালয়, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  মাননীয় সভাপতি, বস্ত্র ও পাট মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, স্বাগত বক্তব্য রাখেন সচিব, বস্ত্র ও  পাট মন্ত্রনালয়।  বিজেএমসি’র ০৬টি জুট মিল সহ (তার মধ্যে অন্যতম যশোর জুট ইন্ডিাষ্ট্রিজ লিঃ, লীজি অব স্টেট এন্ড আকিজ জুট মিলস্ লিঃ আকিজ জুট পার্ক) এর আনুষ্ঠানিক উদ্ভোধন করেন ।
মাননীয় প্রধানমন্ত্রী মেলায় যশোর জুট ইন্ডিাষ্ট্রিজ লিঃ, (লীজি অব স্টেট এন্ড আকিজ জুট মিলস্ লিঃ আকিজ জুট পার্ক) এর প্যাভেলিয়ান পরিদর্শন কালীন প্রতিষ্ঠানটির পাট পণ্যের ভূয়ষী প্রশংসা করেন । এই সময় মেলার প্যাভেলিয়ানে আকিজ গ্রুপের চেয়ারম্যান এবং বাংলাদেশ তথা সমগ্র বিশ্বের মধ্যে সর্ববৃহৎ পাট  সুতা উৎপাদনকারী আকিজ জুট মিলস্ লিঃ এর  মালিক  জনাব সেখ নাসির উদ্দিন, সিআইপি মাননীয় প্রধানমন্ত্রীকে প্রতিষ্ঠানটির পণ্য সমুহ দেখান । পাট শিল্পকে ধরে রাখা, অতীত ঐতিহ্য ফিরিয়ে নিয়ে আসা  এবং এর ক্রমবিদ্যমান বিকাশে আকিজ জুট মিলস্ এর চেয়ারম্যান এর প্রশংসা করেন মাননীয় প্রধানমন্ত্রী।

এমএসএম / এমএসএম

সম্পদ বিলিয়ে আজ অনুতপ্ত ৮৫ বছরের শামসুল, বললেন ‘ভুল করেছি’

প্রধানমন্ত্রী তারেক রহমানের বাগেরহাটে আগমনকে ঘিরে বিএনপি ও সাধারণ কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা

পটুয়াখালীতে আনসারের উচ্চতর প্রশিক্ষণের সমাপনী : গণপ্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির আহ্বান মহাপরিচালকের

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শালিখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

শিবগঞ্জে ১৪৪ ধারা ভঙ্গ করে বিরোধপূর্ণ জমিতে বাড়ি নির্মাণের অভিযোগ

কালাইয়ে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

বাউফলে ইদ্রিস মোল্লা ডিগ্রি কলেজের এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

রৌমারীতে স্বামীর স্বীকৃতির দাবিতে ৫ দিন ধরে অনশন স্ত্রীর, বিচার প্রতারণায় পরিবার

নবীগঞ্জে মাদ্রাসাবিরোধী অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সমাবেশ

গুরুদাসপুরে কৃষকের বাড়িতে দফায় দফায় অগ্নিকাণ্ড, আতঙ্কে পরিবার

রায়পুরে চরবংশিতে ছুরিকাঘাত, বিএনপি নেতাসহ আহত ৪

বড়লেখায় ১৮ চা বাগানে শ্রমিক ইউনিয়ন নির্বাচনে প্রশাসনের প্রস্তুতি শুরু, ভোটার ৪ হাজার

আত্রাইয়ে ৫৬ জন শিক্ষার্থীকে পবিত্র কুরআনের সবক প্রদান