ঢাকা বৃহষ্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

কাশিমপুরে শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্ম বার্ষিকী ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত


আমজাদ হোসেন photo আমজাদ হোসেন
প্রকাশিত: ১৭-৩-২০২৪ দুপুর ১:৪৫

গাজীপুর মহানগর এর কাশিমপুর থানাধীন ৫ নং ওয়ার্ডে অবস্থিত বাগবাড়ী আলিম মাদ্রাসায় ১৭ মার্চ ২০২৪ ইং রোজ রবিবার সকালে বিদ্যালয় মাঠে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন, পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাশিমপুর থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন। আলহাজ্ব মোঃ মজিবর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের গভর্ণিং বডির সদস্য মোঃইয়ানুছ আলী, মোঃইয়ানুস,মোঃআসাদুজ্জামান,কাজী সহিদ উল্লাহ,কাশিমপুর প্রেসক্লাবের সভাপতি মোঃআমজাদ হোসেন সহ বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী,শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন, প্রধান অতিথি তার বক্তব্যে বলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছোট বেলা থেকেই পরোপকারী ছিলেন, ১৯৭৫ইং সালের ১৫ আগষ্ট নিজের জীবন দিয়ে প্রমান করেছেন, তিনি দেশ কে কত টা ভালো বাসতেন।যার জন্ম না হলে আমরা স্বাধীন বাংলাদেশ পেতাম না,তিনিই হলেন আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আঃ রশীদ সরকার স্বাগত বক্তব্য রাখেন।মাদ্রাসার একজন অবসর প্রাপ্ত শিক্ষক এর সৈয়দ আহমেদ কে বিদায় জানানো  হয়। বিদায় জানানোর সময় সভায় কান্নায় ভেঙে পড়েন।পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন। 

এমএসএম / এমএসএম

ধামইরহাট উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সমাবেশ ও মিছিল

কুড়িগ্রামে ৭ম কাব ক্যামপুরি অনুষ্ঠিত

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কার বিতরণ

গাসিকে নাগরিক সেবা ডিজিটালাইজেশন: হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স অটোমেশনের সফটওয়্যার চালু

টাঙ্গাইল বন বিভাগের ১২ একর জমি দখলের অভিযোগ দুর্নীতির বরপুত্র শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ এর বিরুদ্ধে

ঠাকুরগাঁওয়ে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ভূল্লীতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে ‘স্পেস টু লিড’ প্রকল্পের ত্রৈমাসিক সমন্বয় সভা

উলিপুর সরকারি কলেজে নবীন বরন অনুষ্ঠিত

জামিনে বের হয়ে এসে মাদকব্যবসায়ি ফের গ্রেপ্তার

পাবনায় মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও করণীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

লাকসামে নওয়াব ফয়জুন্নেচ্ছা সরকারি কলেজের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাক সংঘর্ষে প্রবাসীসহ নিহত ২

উত্তরাঞ্চলে আউশ ধানের কম দাম কৃষকদের লোকসান বাড়াচ্ছে উচ্চ উৎপাদন খরচের মাঝে ধানের দরপতন