ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে জাতির জনকের জন্মবার্ষিকী পালিত


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১৭-৩-২০২৪ দুপুর ১:৫০

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জে বর্ণাঢ্য রেলী ও আলোচনা সভা,পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৭ মার্চ রবিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতির জনকের প্রতিকৃতিতে সর্বসাধারণের পুস্প স্তবক অর্পণ শেষে বর্ণাঢ্য রেলী শুরু হয়। পরে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, রায়গঞ্জ-তাড়াশ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ আব্দুল আজিজ। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. ইমরুল হোসেন তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাদী আল মাজি জিন্নাহ, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ হৃদয়, রায়গঞ্জ সার্কেল অফিসার বিনয় কুমার, রায়গঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ। এছাড়াও ভাইস চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যানসহ শিক্ষক, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র/ ছাত্রীরা, বিভিন্ন দফতরের কর্মকর্তা- কর্মচারীরা এসময় উপস্থিত ছিলেন। এছাড়াও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের রুহের মাগফিরাত কামনায় ইসলামি ফাউন্ডেশন রায়গঞ্জ শাখার উদ্যোগে কোরআন তেলাওয়াত ও দোয়ার আয়োজন করা হয়।

 
 

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের