ঢাকা মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

শিবগঞ্জে রং মিশিয়ে মসলা তৈরির দায়ে ৩ মাসের কারাদন্ড ব্যবসায়ীর


আব্দুল কাদির, শিবগঞ্জ photo আব্দুল কাদির, শিবগঞ্জ
প্রকাশিত: ১৭-৩-২০২৪ দুপুর ২:৪৬

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চালের খুদ, ধানের তুষ ও কৃত্রিম রং মিশিয়ে মসলা তৈরির অপরাধে মোশারফ হোসেন (২৭) নামে এক ব্যবসায়ীকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্ত ব্যবসায়ী বিনোদপুর ইউনিয়নের ক্যাপড়াটোলা গ্রামের মফিজুল ইসলামের ছেলে। শনিবার দুপুরে উপজেলার বিনোদপুর ইউনিয়নের ক্যাপড়াটোলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন। তিনি জানান, মসলা মিলে খুদি চাল, ধানের তুষ ও কৃত্রিম রং মিশিয়ে বিভিন্ন মসলা তৈরি হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ভেজাল মসলা তৈরির প্রমাণ পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে মিল মালিক মোশারফ হোসেনকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়। জনস্বার্থে পরিচালিত এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী এই ম্যাজিস্ট্রেট।

এমএসএম / এমএসএম

গাজীপুরে নারী ব্যবসায়ীর দোকানে হামলা, মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

জুড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ মহড়া

লোহাগড়ায় মাদকবিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

রাজস্থলীতে নারীর প্রতি সহিংসতা রুখতে সচেতনতামূলক কর্মশালা সভা

সিংগাইরে চাঞ্চল্যকর স্কুলছাত্রী হত্যাকাণ্ডের ঘটনায় প্রেমিক আটক, বাড়িঘর ভাংচুর

টঙ্গীতে যুবদলের শোডাউন, নাশকতা ও অপপ্রচারের বিরুদ্ধে অবস্থান

দাউদকান্দিতে পৃথক অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও নিষিদ্ধ সংগঠনের সদস্য গ্রেফতার

নেত্রকোণায় ২টি শিক্ষা প্রতিষ্ঠানে ৮টি ক্লাব উদ্বোধন

কুড়িগ্রামে স্থানীয় পর্যায়ে সরকারি সেবার সহজপ্রাপ্যতা নিশ্চিতকরণে অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত

আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু

ধামরাইয়ে বেহাল সড়কের সংস্কার করলেন নাজমুল হাসান অভি

যমুনায় অভিযান: ৫ লাখ টাকার অবৈধ জাল জব্দ, জরিমানা