পরিবার নিয়ে চিন্তিত রশিদ খান
আফগানিস্তানের রাজধানী কাবুল তালেবানদের দখলে। দেশটির ক্ষমতা হস্তান্তর এখন সময়ের ব্যাপার মাত্র। তবে এই ভয়ঙ্কর পরিস্থিতিতে ক্রমেই চিন্তা বাড়াচ্ছে আফগানিস্তানের তারকা ক্রিকেটের রশিদ খানের। কারণ দেশে আটকা পড়েছে তার পরিবার।
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজ দেশের আপডেট সম্পর্কে বারবার বার্তা দিচ্ছেন তিনি। তবে দ্য হান্ড্রেড টুর্নামেন্ট খেলতে রশিদ খান ও মোহাম্মদ নবি বর্তমানে অবস্থান করছে মার্কিন যুক্তরাষ্ট্রে। সেখান থেকেই দেশের আপডেট দিচ্ছেন তিনি।
ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার কেভিন পিটারসেনের সঙ্গে নিজ দেশের সম্পর্কে দীর্ঘক্ষণ কথা হয় রশিদ খানের। স্কাই স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে পিটারসেন বলেন, রশিদের সঙ্গে বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ কথা হয়েছে আমার। ওর দেশে অনেক কিছু ঘটছে। রশিদ আফগানিস্তান থেকে পরিবারকে বের করে আনতে পারছে না বলেই এখন চিন্তিত। এই চাপের মধ্যেও কিন্তু রশিদ দারুণ পারফর্ম করছে। সবকিছু ভুলেই ও মাঠে নিজেকে মেলে ধরছে। আমার মনে হয় হান্ড্রেডে এটাই সবচেয়ে হৃদয় ছুঁয়ে নেয়া ঘটনা।
প্রীতি / জামান
অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি
মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ
প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস
বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা
ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের
মোহামেডান ও কিংসের সহজ জয়
১৯ চার, ৮ ছক্কায় শেবাগপুত্রের ব্যাটিং তাণ্ডব
মাঠে যখন খেলছিলেন, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাড়িতে চলছিল চোরের তাণ্ডব
জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা জাহানারাকে যে শর্ত দিলো বিসিবি!
এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস
রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স
মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি