ঢাকা মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

শিবগঞ্জে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত


আব্দুল কাদির, শিবগঞ্জ photo আব্দুল কাদির, শিবগঞ্জ
প্রকাশিত: ১৭-৩-২০২৪ দুপুর ৩:৩৭

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার সকালে উপজেলা পরিষদ সংলগ্ন মুজিব মুর‌্যালে পুষ্পমাল্য অপর্ণ করে শ্রদ্ধা নিবেদন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম আবু সুফিয়ান, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম কিবরিয়া ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বজলুর রশিদ সোনুসহ সরকারি বেসরকারি দপ্তর, রাজনৈতিক-সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মুজিব মুর‌্যালে পুষ্পমাল্য অপর্ণ করে শ্রদ্ধা নিবেদন করেন। পরে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম আবু সুফিয়ানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। এ সময় সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলী বেগম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ড. আবু বক্কর ছিদ্দিক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলামসহ স্থানীয় সরকারি কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, শিক্ষক ও গণ্যমাণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়। এছাড়া শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের নিবাসী বালক-বালিকারা মুজিব মুর‌্যালে পুষ্পমাল্য অপর্ণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

এমএসএম / এমএসএম

গাজীপুরে নারী ব্যবসায়ীর দোকানে হামলা, মারধর ও শ্লীলতাহানির অভিযোগ

জুড়ীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ মহড়া

লোহাগড়ায় মাদকবিরোধী জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত

রাজস্থলীতে নারীর প্রতি সহিংসতা রুখতে সচেতনতামূলক কর্মশালা সভা

সিংগাইরে চাঞ্চল্যকর স্কুলছাত্রী হত্যাকাণ্ডের ঘটনায় প্রেমিক আটক, বাড়িঘর ভাংচুর

টঙ্গীতে যুবদলের শোডাউন, নাশকতা ও অপপ্রচারের বিরুদ্ধে অবস্থান

দাউদকান্দিতে পৃথক অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ও নিষিদ্ধ সংগঠনের সদস্য গ্রেফতার

নেত্রকোণায় ২টি শিক্ষা প্রতিষ্ঠানে ৮টি ক্লাব উদ্বোধন

কুড়িগ্রামে স্থানীয় পর্যায়ে সরকারি সেবার সহজপ্রাপ্যতা নিশ্চিতকরণে অ্যাডভোকেসি ক্যাম্পেইন অনুষ্ঠিত

আদমদীঘিতে মাসিক আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

রাণীশংকৈলে বিনামূল্যে বীজ-সার বিতরণ শুরু

ধামরাইয়ে বেহাল সড়কের সংস্কার করলেন নাজমুল হাসান অভি

যমুনায় অভিযান: ৫ লাখ টাকার অবৈধ জাল জব্দ, জরিমানা