ঢাকা সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

বাঁশখালীতে হাতির আক্রমণে প্রাণ গেলো এক কৃষকের


বাঁশখালী প্রতিনিধি photo বাঁশখালী প্রতিনিধি
প্রকাশিত: ১৭-৩-২০২৪ দুপুর ৪:৫৯

চট্টগ্রামের বাঁশখালীতে বন্যহাতির আক্রমণে প্রাণ গেলো আজগর হোসেন (৬৫) নামে এক কৃষকের। ১৬ মার্চ (রবিবার) উপজেলার চাম্বল ইউপির পূর্ব জঙ্গল চাম্বলে এই ঘটনা ঘটেছে। নিহত আজগর হোসেন পূর্ব চাম্বলের খলিফা পাড়া এলাকার মৃত পুতুন আলীর ছেলে।

স্থানীয় তাজিম উদ্দিন জানান,পাহাড়ি পাদদেশে বন্যহাতির পাল প্রতিনিয়ত কৃষকদের ক্ষেতখোলা নষ্ট করে দেয়, যার ফলে রাতে ক্ষেতখোলা পাহাড়া দিতে হয়। তারই ধারাবিহীকতায় আজগর হোসেন প্রতিদিনের ন্যায় তাঁর সবজিক্ষেত পাহারাদিতে গেলে পথিমধ্যে পাহাড়ী ঢালুতে বন্যহাতির পালের সামনে পড়ে যান তিনি। এসময় হাতির পায়ে পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান আজগর। পরে ঘটনাস্থল থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত জলদি রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ জানান, সবজি ক্ষেতে কাজ করতে গিয়ে আজগর হোসেন নামে এক কৃষক হাতির পায়ে পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলে মারা গেছে। খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের বিষয়ে উর্ধতন কতৃপক্ষকে অবহিত করা হয়েছে। নিয়ম অনুযায়ী নিহতের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হবে বলেও জানান তিনি।

এমএসএম / এমএসএম

জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ

সাভারে চাঁদা না পেয়ে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা

মুকসুদপুরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

চাঁদপুরে শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, শিক্ষার্থীদের বিক্ষোভ ও ক্লাস বর্জন

অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নিতে প্রশাসনকে রেল প্রতিমন্ত্রীর কড়া নির্দেশ

আদমদীঘিতে ৬টি পুকুরে ২৮৬ কেজি মাছ অবমুক্ত করলেন এমপি মহিত তালুকদার

বাকৃবিতে জলবায়ু-সহনশীল কৃষি ও এগ্রিবিজনেস শিক্ষা উন্নয়নে আন্তর্জাতিক প্রকল্প

তিস্তা সমবায় সমিতির অনিয়ম প্রকাশে মামলা: মামলা প্রত্যাহার ও হয়রানি বন্ধের দাবিতে লালমনিরহাটে সাংবাদিকদের মানববন্ধন

দুমকীতে কলেজ মাঠ থেকে মেশিনগানের কার্তুজ উদ্ধার, তদন্তে পুলিশ

ঢাবি’র নবীন শিক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

বিএনপির ওয়ার্ড সভাপতির বিরুদ্ধে দলীয় কর্মীকে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার পরামর্শ দেওয়ার অভিযোগ, ভিডিও ভাইরাল

গোদাগাড়ীতে সীমানা পিলার উপড়ে বসতভিটা দখলের চেষ্টা, থানায় জিডি

পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব ও নিয়ম-শৃঙ্খলা বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রংপুর রেঞ্জ ডিআইজির