শরণখোলায় ৬০০ দুঃস্থ পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহার
বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এইচ এম বিদউজ্জামান সোহাগ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন প্রাচীন বাঙালি সভ্যতার আধুনিক স্থপতি এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি। বিশ্বে তিনি ছিলেন অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জল নিদর্শন। বাংলার দুঃখি মানুষের মুখে হাসি ফোটানোর জন্য তিনি আজীবন সংগ্রাম করেছেন।
জাতির জনকের ১০৪তম জন্মদিন ও জতীয় শিশু দিবস উপলক্ষ্যে বাগেরহাটের শরণখোলা উপজেলা আওয়ামীলীগের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভা, দোয়া এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এমপি বদিউজ্জামান সোহাগ একথা বলেন।
এমপি বদিউজ্জামান সোহাগ আরো বলেন, ৭৫ এর ১৫ আগস্ট জতির পিতা বঙ্গবন্ধুকে স্বপরিবারে নির্মমভাবে হত্যা করে স্বৈরশাসকরা এদেশকে পাকিস্তানের তাবেদার রাস্ট্র বানাতে চেয়েছিল। কিন্তু তাদের সকল ষড়যন্ত্র ব্যর্থ হয়েছে। জাতির জনকের কন্যা জননেত্রী শেখ হাসিনার দূরদর্শি নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল।
রবিবার (১৭ মার্চ) বিকেল ৩টায় রায়েন্দা সরকারি পাইলট হাই স্কুল মিলনায়তনে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আজমল হোসেন মুক্তার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রায়হান উদ্দি শান্ত ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন।
আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম কালামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরো বক্তৃতা করেন আওয়ামীলীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা এম এ খালেক খান, বীর মুক্তিযোদ্ধা আবু জাফর জব্বার, এম ওয়াদুদ আকন, আবুল হোসেন নান্টু, জাকির হোসেন খান মহিউদ্দিন, হাছানুজ্জামান পারভেজ, আলমগীর তালুকদার, শহিদুল ইসলাম খান, নজরুল ইসলাম আকন, তপু বিশ্বাস, তাজু সরদার, শরীফ খায়রুল ইসলাম প্রমুখ।
আলোচনা শেষে দোয়া অনুষ্ঠিত হয়। পরে এক হাজার রোজাদারের মাঝে ইফতার বিতরন এবং উপজেলার বিভিন্ন এলাকার আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাসহ ৬০০ দুঃস্থ পরিবারকে এক কেজি ছোলা, এক কেজি চিনি, এক কেজি চিড়া, দুই কেজি আলু, এক লিটার সয়াবিন তেলসহ খাদ্যসামগ্রী দেওয়া হয়।
এমএসএম / এমএসএম
স্বাস্থ্যমন্ত্রীর সুস্থতা কামনায় বেলাবো প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল
কেসিসিতে পেট্রোল বোমা নিক্ষেপ: সকল প্রতিষ্ঠানে নজরদারি বৃদ্ধি
আদমদীঘিতে নবাগত ইউএনও-এর সাথে সাংবাদিকদের মতবিনিময়
ধামইরহাটে ইউপি চেয়ারম্যান প্রার্থীর মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নবীন বরণে বিশেষ অতিথি হিসেবে নোবিপ্রবি উপাচার্যের অংশগ্রহণ
মনোহরগঞ্জে নওমুসলিম যোবায়েরকে ১০ শতক জায়গা দান
রাজস্থলী তে অগ্নিকান্ডে ৮টি ভাড়াটিয়া পরিবার নিঃস্ব খোলা আকাশে বসবাস
ঠাকুরগাঁও-দিনাজপুর সীমান্তে ৪২ বিজিবির অভিযান, প্রায় ৭ লাখ টাকার পণ্য উদ্ধার
খালিয়াজুরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বিএনপি কর্মীও আসামি, ক্ষোভ ও হতাশা
বাঘায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
বিভাগীয় পর্যায়ে হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১ম স্থান অধিকারী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
পটুয়াখালীতে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
গজারিয়া দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
Link Copied