ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

রায়গঞ্জে শিশু দিবসে শিক্ষার্থী ও অভিভাবকরা পেল বিনামূল্যে জন্ম নিবন্ধন


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১৮-৩-২০২৪ দুপুর ২:৫৭

সিরাজগঞ্জের রায়গঞ্জে কোমলমতি ক্ষুদে মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে ভিন্নধর্মী আয়োজনে উদযাপন হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন এবং জাতীয় শিশু দিবস।বঙ্গবন্ধুর জন্মদিন এবং জাতীয় শিশু দিবসের তাৎপর্য ভবিষ্যৎ প্রজম্মের মাঝে তুলে ধরতেই রবিবার (১৭ মার্চ) উপজেলার ধামাইনগর ইউনিয়ন পরিষদের উদ্যোগে শালিয়াগাড়ি বাজারের মাদ্রাসা শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে আলোচন  সভা,দোয়া মাহফিল ও বিনামূল্যে জন্ম নিবন্ধন সনদ বিতরণের আয়োজন করা হয়। এতে মাদ্রাসা শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকদের মাঝেও বিনামূল্যে জন্ম নিবন্ধন সনদ তুলে দেন ইউপি চেয়ারম্যান রাইসুল হাসান সুমন। ইউপি সচিব রোজিন পলাশ বলেন, নাগরিক হিসেবে সব ধরনের অধিকার ভোগ করতে শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন বাধ্যতামূলক করেছে সরকার। বিষয়টি জরুরি হলেও জন্ম নিবন্ধনের ক্ষেত্রে অনেকটা উদাসীন অভিভাবকরা।প্রতিটি মানুষের শতভাগ জন্ম নিবন্ধন বাস্তবায়নের লক্ষ্যে আমরা ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে নানা উদ্যোগ গ্রহন করছি। এর অংশ হিসাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে মাদ্রাসা শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের বিনামূল্যে জন্ম নিবন্ধন সনদ তুলে দেওয়া হয়েছে। ইউপি চেয়ারম্যান রাইসুল হাসান সুমন বলেন, আমরা সকল দিবস গুরুত্ব দিয়ে ইউনিয়ন পরিষদের উদ্যোগে পালন করে থাকি। শিশুর জন্ম নিবন্ধণের ক্ষেত্রে এখনো অভিভাবকদের অসচেতনতা রয়েছে। আমরা সচেতনতা বাড়াতে চেষ্টা করছি। অধিকার নিশ্চিত করতে সকল নাগরিককে জন্ম নিবন্ধনে উদ্বুদ্ধ করতে আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।

এমএসএম / এমএসএম

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের